ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল Logo শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান Logo ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ Logo ‘হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো; তাই আমাকে ক্ষমা করো’ Logo যু/দ্ধ নিয়ে ‘ভুয়া পোস্ট’ করায় আমিরাতে ১৯ ভারতীয়সহ ৩৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ Logo ইরানের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তান, কৃতজ্ঞতা প্রকাশ আরাঘচির Logo নাড়ির টানে শেকড়ে ফিরছে মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

ঢাকায় আরেকটি জাপানি সিনেমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

জাপানি অ্যানিমেশন সিরিজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অ্যানিমেশনের জগতে একের পর এক চমক উপহার দিচ্ছে জাপান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল’ সিনেমাটি যেন ইতিহাসই বদলে দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার। জাপানি চলচ্চিত্রের ইতিহাসে এটি সবচেয়ে দ্রুত ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশেও ছবিটি বিপুল সাড়া ফেলে।

গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সাফল্যের রেশ না কাটতেই আবারও একটি নতুন জাপানি অ্যানিমেশন ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। নাম ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’। এটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর ওপর ভিত্তি করে নির্মিত একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি টিভি সিরিজের প্রথম সিজনে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৯ সেপ্টেম্বর, আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স। ইতোমধ্যেই জাপানে টানা চার সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষে রয়েছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহেই এর আয় ছুঁয়েছে প্রায় এক বিলিয়ন ডলার। ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’-এর গল্পে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয়ের টানাপোড়েন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা

ঢাকায় আরেকটি জাপানি সিনেমা

আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

জাপানি অ্যানিমেশন সিরিজের জনপ্রিয়তা বিশ্বব্যাপী এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। অ্যানিমেশনের জগতে একের পর এক চমক উপহার দিচ্ছে জাপান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল’ সিনেমাটি যেন ইতিহাসই বদলে দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার। জাপানি চলচ্চিত্রের ইতিহাসে এটি সবচেয়ে দ্রুত ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশেও ছবিটি বিপুল সাড়া ফেলে।

গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সাফল্যের রেশ না কাটতেই আবারও একটি নতুন জাপানি অ্যানিমেশন ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। নাম ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’। এটি জনপ্রিয় মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর ওপর ভিত্তি করে নির্মিত একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা।

সিনেমাটি পরিচালনা করেছেন তাতসুয়া ইয়োশিহারা, যিনি টিভি সিরিজের প্রথম সিজনে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন। ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৯ সেপ্টেম্বর, আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি দেবে স্টার সিনেপ্লেক্স। ইতোমধ্যেই জাপানে টানা চার সপ্তাহ ধরে বক্স অফিসে শীর্ষে রয়েছে ছবিটি। মুক্তির প্রথম সপ্তাহেই এর আয় ছুঁয়েছে প্রায় এক বিলিয়ন ডলার। ‘চেইনসো ম্যান: দ্য মুভি-রেজ আর্ক’-এর গল্পে রয়েছে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা ও নিজের পরিচয়ের টানাপোড়েন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481