ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন আইএইএ-র সাবেক প্রধান আলবারাদি Logo বিএনপি সংবিধান সংস্কার পরিষদে সই না করার ব্যাখ্যাটা তাদেরকেই দিতে হবে: রুমিন ফারহানা Logo আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যপারে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী Logo কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের Logo ক্রুকে উদ্ধার করলেও ইরান থেকে বের হতে পারেননি মার্কিন সেনারা Logo পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে Logo নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী Logo বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ক্ষমতায় গিয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার Logo ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান

ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র পালটা আঘাত হানা হবে।
শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি এ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন, তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন আইএইএ-র সাবেক প্রধান আলবারাদি

ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান

আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র পালটা আঘাত হানা হবে।
শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর এই মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফগারি এ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন, তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481