ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান Logo সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা Logo সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ Logo লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু Logo জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর Logo ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার Logo এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার Logo ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির Logo ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ Logo কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

ঝিনাইদহে প্রবাস ফেরত যুবক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদরের কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসফেরত যুবক মাহাবুর হোসেনকে (৩৫) হত্যা মামলার প্রধান আসামি পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দিয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসফেরত মাহাবুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সদর উপজেলার কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়াফেরত মাহাবুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

ঝিনাইদহে প্রবাস ফেরত যুবক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ সদরের কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাসফেরত যুবক মাহাবুর হোসেনকে (৩৫) হত্যা মামলার প্রধান আসামি পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি দিয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৬ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসফেরত মাহাবুর হোসেন হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকায় অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সদর উপজেলার কালা পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়াফেরত মাহাবুর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481