ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যশোরে হিন্দু পরিবারকে আক্র/মণ ও দেশ ছাড়ারর হুমকি Logo পটিয়ায় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গে মুহূর্তেই জ্বলে উঠল তুলার গুদাম Logo সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাসের দাবি Logo সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন, পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর Logo ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল Logo ফরিদপুরের জেলা প্রশাসক হলেন আফজাল হোসেন খান পলাশ Logo অংশীদারিত্ব বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও আয়ারল্যান্ডের Logo স্বপ্নভঙ্গের এক রাত: উডসাইডে কেক হাতে বাড়ি ফেরার পথে নিভে গেল ১৯ বছরের নিশাতের প্রাণ Logo ইরানে হামলার শিকার ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানি Logo মার্কিন কমান্ড সেন্টারে ইরানের মুহুর্মুহু হামলা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজেদেরকে বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেইসঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার এমনটা উল্লেখ করে তিনি বলেন, অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।

আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আশা প্রকাশ করছি এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারে।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

যশোরে হিন্দু পরিবারকে আক্র/মণ ও দেশ ছাড়ারর হুমকি

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এসএমই ঋণ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজেদেরকে বিচ্ছিন্ন না ভেবে সবাইকে দেশের জনগোষ্ঠীর অংশ মনে করতে হবে। সেইসঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধে বিগ্রহে আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার এমনটা উল্লেখ করে তিনি বলেন, অধিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার।

আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি আশা প্রকাশ করছি এবার সংরক্ষিত নারী আসনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একজন প্রতিনিধি আসতে পারে।

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় আদিবাসীদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী মূখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481