ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’: ট্রাম্প Logo মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন অকটেন চট্টগ্রাম বন্দরে পৌঁছালো Logo শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ Logo ‘যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালাবে নাকি যুদ্ধবিরতি পালন করবে’ Logo আমরা বিজয়ের পথে: ইরানের সাবেক প্রেসিডেন্ট Logo কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও Logo ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠকে কতটুকু সফলতা আসতে পারে? Logo ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেবেন ভ্যান্স, উইটকফ ও কুশনার Logo আবু সাঈদ হত্যা মামলার রায় আজ Logo যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানাল হোয়াইট হাউস

কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দুপুর ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ‘অন্তর্ভুক্ত নয়’: ট্রাম্প

কালবৈশাখীর হুঁশিয়ারি: ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও

আপডেট সময় ০৯:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দুপুর ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481