ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের Logo ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড Logo ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা Logo অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় Logo ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে Logo শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা Logo হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির Logo হাজিদের যাতায়াত সহজ করতে মক্কায় হচ্ছে বিমানবন্দর Logo একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন-ইরান যুদ্ধ Logo ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
পূর্ববিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে সূর্য সংঘ ক্লাবে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ আগে সূর্য সংঘ ক্লাব লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
পূর্ববিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৬) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সাঁড়া গোপালপুর রেললাইনের পাশে সূর্য সংঘ ক্লাবে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এসে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ আগে সূর্য সংঘ ক্লাব লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানান স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481