এই প্রতিনিধিদলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। লেভিট জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হবে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন প্রতিনিধি দলটি ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং চীনের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ভ্যান্সের ভূমিকা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। তিনি শুরু থেকেই সব আলোচনায় যুক্ত আছেন এবং আলোচনার জন্য ইসলামাবাদ যাচ্ছেন।
চীনের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন বলেও উল্লেখ করেন লেভিট।

নিজস্ব সংবাদ : 

























