ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ Logo বন্ধ কারখানা চালুতে উদ্যোক্তাদের পাশে থাকব: গভর্নর *আর্থিক খাতে কোনো রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয় *পাচারের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে *সংকট মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফের দিকে নজর Logo সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা Logo ওমরাহ পালন করতে সৌদি যাচ্ছেন নাহিদ ইসলাম Logo ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প Logo ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরাইলের দাবি Logo আশা করি সরকারি দল আমাদের সহযোগিতা করবেন: জামায়াত আমির Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ : গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি Logo অন্তর্বর্তী সরকারের নীতিমালা বাতিলের দাবিতে সার ডিলারদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি Logo সংসদের বিশেষ কমিটিতে ২৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা

ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ মানে ‘হরমুজ প্রণালী’ খুলে দিতে হবে: মার্কিন প্রেসিডেন্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং তেলের বিশ্ববাজারের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে অভিহিত করেছেন।

রসিকতা করে ট্রাম্প বলেন, ‘‘ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ খুলে দিতে হবে।’’ এরপর তিনি কিছুটা মজা করে ক্ষমা চেয়ে বলেন, ‘‘মাফ করবেন, আমি অত্যন্ত দুঃখিত, এটি একটি ভয়াবহ ভুল ছিল; ‘হরমুজ প্রণালী’ হবে।’’

তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘‘ফেক নিউজ মিডিয়া বলবে, ‘তিনি ভুলবশত এটা বলেছেন’— না, আমার সঙ্গে কোনো ভুল হয় না, খুব একটা তো নয়ই। তেমন কিছু হলে সেটা একটা বড় খবর হয়ে যেত।’’

শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এ দেওয়া এক ভাষণে রসিকতা করে এসব কথা বলেন ট্রাম্প। যা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

ট্রাম্প এমন এক সময়ে হরমুজ নিয়ে রসিকতা করলেন; যখন প্রণালীটি যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধটি দ্বিতীয় মাসে গড়াতে চললেও যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক বাহিনীকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহনের হরমুজ প্রণালী ইরান কার্যকরভাবে আটকে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামে ঐতিহাসিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ

ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ মানে ‘হরমুজ প্রণালী’ খুলে দিতে হবে: মার্কিন প্রেসিডেন্ট

আপডেট সময় ১০:৪২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং তেলের বিশ্ববাজারের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে অভিহিত করেছেন।

রসিকতা করে ট্রাম্প বলেন, ‘‘ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ খুলে দিতে হবে।’’ এরপর তিনি কিছুটা মজা করে ক্ষমা চেয়ে বলেন, ‘‘মাফ করবেন, আমি অত্যন্ত দুঃখিত, এটি একটি ভয়াবহ ভুল ছিল; ‘হরমুজ প্রণালী’ হবে।’’

তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘‘ফেক নিউজ মিডিয়া বলবে, ‘তিনি ভুলবশত এটা বলেছেন’— না, আমার সঙ্গে কোনো ভুল হয় না, খুব একটা তো নয়ই। তেমন কিছু হলে সেটা একটা বড় খবর হয়ে যেত।’’

শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এ দেওয়া এক ভাষণে রসিকতা করে এসব কথা বলেন ট্রাম্প। যা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

ট্রাম্প এমন এক সময়ে হরমুজ নিয়ে রসিকতা করলেন; যখন প্রণালীটি যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধটি দ্বিতীয় মাসে গড়াতে চললেও যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক বাহিনীকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহনের হরমুজ প্রণালী ইরান কার্যকরভাবে আটকে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামে ঐতিহাসিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনবিসি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481