ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শতাধিক মার্কিন বিশেষজ্ঞের খোলাচিঠি: ইরানে হামলা ‘যু/দ্ধাপরাধের শামিল’ Logo আমি মুসলিম, আলহামদুলিল্লাহ: লামিন ইয়ামাল Logo স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী Logo ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই আসল : দুলু Logo যুদ্ধবিমান ভূপাতিতের পর যুক্তরাষ্ট্রকে নিয়ে ব্যাঙ্গাত্মক বার্তা ইরানের পার্লামেন্ট স্পিকারের Logo এবার একমাত্র তেল শোধনাগার বন্ধের শঙ্কা Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হ/ত্যা Logo জেলা প্রশাসকের বিরুদ্ধে নারী ইউএনওর অডিও ভাইরাল Logo এবার হরমুজ প্রণালিতে মার্কিন এ-১০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের Logo ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা

আমি মুসলিম, আলহামদুলিল্লাহ: লামিন ইয়ামাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্প্যানিশ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। বল পায়ে মাঠে নামলে রীতিমতোই আধিপত্য বিস্তার করেন এই তারকা। সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে দর্শকদের তোপের মুখে পড়েন তিনি। সেখানে তাকে নিয়ে ইসলামবিদ্বেষী স্লোগান দেন দর্শকরা। এবার দর্শকদের সেই স্লোগানের বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বার্সেলোনার এই প্রাণভোমরা লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এই বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী স্লোগান স্পেনের ফুটবলে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে এবং দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনার তদন্তে নেমেছে স্পেনের সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও বিষয়টি বেশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তারা এই ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখবে এবং এর ফলে স্পেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান দেশ মিসর ও স্পেনের মধ্যকার সেই ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে এই আপত্তিকর মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবে ও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।

ইসলামবিদ্বেষী স্লোগানের তীব্র সমালোচনা করে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও কড়া বার্তা দিয়েছেন। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সাহসিকতার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘আমি মনে করি লামিনে একটি অসাধারণ বিবৃতি দিয়েছে। ফুটবল মানেই সহবস্থান। কিছু মানুষ এটা বুঝতে পারছে না, এটা হতাশাজনক।’

কাতলান ক্লাবটির কোচ আরও বলেন, ‘এখন সময় এসেছে ভেবে দেখা এবং আমাদের জীবন ও ফুটবল থেকে আমরা কী চাই তা নির্ধারণ করার। আমরা বর্ণবাদ চাই না। আমরা সবাই চাই যে আমাদের সম্মান জানানো হোক—জাতি বা ধর্ম নির্বিশেষে। পরিবর্তনের সময় এসেছে।’

রাষ্ট্রীয়ভাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শতাধিক মার্কিন বিশেষজ্ঞের খোলাচিঠি: ইরানে হামলা ‘যু/দ্ধাপরাধের শামিল’

আমি মুসলিম, আলহামদুলিল্লাহ: লামিন ইয়ামাল

আপডেট সময় ০২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

স্প্যানিশ তারকা ফুটবলার লামিন ইয়ামাল। বল পায়ে মাঠে নামলে রীতিমতোই আধিপত্য বিস্তার করেন এই তারকা। সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে দর্শকদের তোপের মুখে পড়েন তিনি। সেখানে তাকে নিয়ে ইসলামবিদ্বেষী স্লোগান দেন দর্শকরা। এবার দর্শকদের সেই স্লোগানের বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বার্সেলোনার এই প্রাণভোমরা লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এই বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী স্লোগান স্পেনের ফুটবলে তীব্র তোলপাড় সৃষ্টি করেছে এবং দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

ইসলামবিদ্বেষী স্লোগানের ঘটনার তদন্তে নেমেছে স্পেনের সংশ্লিষ্ট বিভাগ। পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও বিষয়টি বেশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তারা এই ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে দেখবে এবং এর ফলে স্পেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান দেশ মিসর ও স্পেনের মধ্যকার সেই ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে এই আপত্তিকর মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবে ও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন।

ইসলামবিদ্বেষী স্লোগানের তীব্র সমালোচনা করে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও কড়া বার্তা দিয়েছেন। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সাহসিকতার প্রশংসা করে ফ্লিক বলেন, ‘আমি মনে করি লামিনে একটি অসাধারণ বিবৃতি দিয়েছে। ফুটবল মানেই সহবস্থান। কিছু মানুষ এটা বুঝতে পারছে না, এটা হতাশাজনক।’

কাতলান ক্লাবটির কোচ আরও বলেন, ‘এখন সময় এসেছে ভেবে দেখা এবং আমাদের জীবন ও ফুটবল থেকে আমরা কী চাই তা নির্ধারণ করার। আমরা বর্ণবাদ চাই না। আমরা সবাই চাই যে আমাদের সম্মান জানানো হোক—জাতি বা ধর্ম নির্বিশেষে। পরিবর্তনের সময় এসেছে।’

রাষ্ট্রীয়ভাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481