ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র Logo দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন পুরুষ প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালি সচল করতে এবার নামছে ইউরোপ ও জাপান Logo নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা Logo ইরান যুদ্ধ শক্তিশালী করেছে নেতানিয়াহুকে, ক্ষতিগ্রস্ত ট্রাম্প ও উপসাগরীয় দেশগুলো Logo সাবেক কাউন্সিলর ও আ. লীগ নেতা হাসু গ্রেপ্তার Logo যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের Logo বাবাকে জন্নতে পাঠাতে মসজিদেই গলা টিপে মারার চেষ্টা ছেলের Logo যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা Logo ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে নানা আয়োজন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

আজ ৭ নভেম্বর। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়েছিল। অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে সূচিত হয়েছিল দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করার যাত্রা।

৭ নভেম্বর ১৯৭৫। সেনানিবাসে গৃহবন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙ্গে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।

এর আগে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা। ৭ নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খলা, অরাজক পরিস্থিতি। বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হবার আগেই সারা দেশে পরিচিত ছিল কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার আহ্বান জানানো ‘মেজর জিয়া’ হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতা- সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহি আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতোভয় সেই সেনাসদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে।

সিপাহী-জনতার এই স্বত:স্ফুর্ত বিপ্লবে সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে দেশের বুকে। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান।

৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। এ উপলক্ষ্যে এবারও ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

নানা কর্মসূচি:

কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের সব জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল।

এছাড়া, দিবসটি উপলক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিকদলের উদ্যেগে গত ৫ নভেম্বর আলোচনা সভা হয়। ৮ নভেম্বর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, ওলামা দলের উদ্যোগে ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০ নভেম্বর তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা, কৃষক দলের উদ্যোগে ১১ নভেম্বর আলোচনা সভা এবং জাসাসের উদ্যোগে ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও, বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকছে নানা আয়োজন

আপডেট সময় ০৯:২৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

আজ ৭ নভেম্বর। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পালটে দিয়েছিল। অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে সূচিত হয়েছিল দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করার যাত্রা।

৭ নভেম্বর ১৯৭৫। সেনানিবাসে গৃহবন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অব কমান্ড ভেঙ্গে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ।

এর আগে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় চার নেতা। ৭ নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খলা, অরাজক পরিস্থিতি। বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হবার আগেই সারা দেশে পরিচিত ছিল কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার আহ্বান জানানো ‘মেজর জিয়া’ হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতা- সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহি আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতোভয় সেই সেনাসদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে।

সিপাহী-জনতার এই স্বত:স্ফুর্ত বিপ্লবে সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে দেশের বুকে। উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যার পরপরই রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জিয়াউর রহমান।

৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো। এ উপলক্ষ্যে এবারও ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

নানা কর্মসূচি:

কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের সব জেলা ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল।

এছাড়া, দিবসটি উপলক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। এর মধ্যে শ্রমিকদলের উদ্যেগে গত ৫ নভেম্বর আলোচনা সভা হয়। ৮ নভেম্বর ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, ওলামা দলের উদ্যোগে ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০ নভেম্বর তাঁতী দলের উদ্যোগে আলোচনা সভা, কৃষক দলের উদ্যোগে ১১ নভেম্বর আলোচনা সভা এবং জাসাসের উদ্যোগে ১৩ নভেম্বর শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও, বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481