ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা Logo যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি Logo ভূমধ্যসাগরে অনাহারে মৃত্যু হলো সুনামগঞ্জের আরেক তরুণের Logo মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাটে স্থানীয়দের ভিড় Logo প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরার এক দিনের ফুটেজ গায়েব: প্রসিকিউটর Logo আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড Logo আনুষ্ঠানিকভাবে ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন হলো আজ Logo ইংরেজি শিখতে ৩৫০ কর্মকর্তাকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়! Logo সংসদে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে হাসনাতের প্রশ্ন, যা বললেন প্রতিমন্ত্রী Logo এপ্রিলে তেল নিতে কিউআর ডিজিটাল ‘ফুয়েল পাস’সহ লাগবে যেসব কাগজপত্র

অ্যাপল-গুগল-মাইক্রোসফটের কর্মীরা দ্রুত মধ্যপ্রাচ্যের অফিস ত্যাগ করুন, আইআরজিসির বিবৃতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আজ বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পরিচালিত বিভিন্ন অভিযানে তেহরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসির দাবি, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে।

এর আগে এসব কোম্পানিকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ আইআরজিসির। আইআরজিসির এই হুমকির তালিকায় থাকা ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল ও আইবিএম।

তালিকায় আরও রয়েছে টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক ও প্রযুক্তি জায়ান্টদের নামও তালিকায় রয়েছে।

বাহিনীটির ভাষ্য মতে, ‘ইরানের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।’ এই ঘোষণা আসার পর থেকে মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ডিফেন্স সিকিউরিটি এশিয়া

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দুই কারখানা থেকে ৬ হাজার লিটার তেল জব্দ, জরিমানার পর ম্যাজিস্ট্রেটকে বাধা

অ্যাপল-গুগল-মাইক্রোসফটের কর্মীরা দ্রুত মধ্যপ্রাচ্যের অফিস ত্যাগ করুন, আইআরজিসির বিবৃতি

আপডেট সময় ০৩:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে কার্যক্রম পরিচালনাকারী যুক্তরাষ্ট্রের ১৮টি বড় প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আজ বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের পরিচালিত বিভিন্ন অভিযানে তেহরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসির দাবি, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে আইসিটি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) খাতে কর্মরত কোম্পানিগুলো ইরানের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ ও নজরদারির কাজে সরাসরি সহায়তা করছে।

এর আগে এসব কোম্পানিকে সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেছে বলে অভিযোগ আইআরজিসির। আইআরজিসির এই হুমকির তালিকায় থাকা ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল ও আইবিএম।

তালিকায় আরও রয়েছে টেসলা এবং বোয়িং-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। এছাড়া এনভিডিয়া, ওরাকল এবং জেপি মর্গানের মতো আর্থিক ও প্রযুক্তি জায়ান্টদের নামও তালিকায় রয়েছে।

বাহিনীটির ভাষ্য মতে, ‘ইরানের প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এসব কোম্পানির সংশ্লিষ্ট ইউনিটগুলো ধ্বংসের মুখোমুখি হবে।’ এই ঘোষণা আসার পর থেকে মধ্যপ্রাচ্যে কর্মরত মার্কিন প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ডিফেন্স সিকিউরিটি এশিয়া

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481