ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ উপলক্ষে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় টোল প্লাজায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ বাড়তে দেখা গেছে। তবে আগের বছরের মতো বড় ধরনের যানজট বা ভিড় এবার লক্ষ্য করা যায়নি।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। এ প্রান্তে প্রতি মিনিটে সর্বমোট ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ ৪৫-৫০টি যানবাহন পারাপার করছি আমরা।

তিনি জানান, এবার যাত্রীচাপ মোকাবিলায় আমরা আগেভাগেই টোল প্লাজার সবকটি বুথ পুরোপুরি প্রস্তুত করেছি। প্রতিটি বুথে অতিরিক্ত লোকবল আনা হয়েছে। যানবাহনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে। মোটরসাইকেল লেন একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইটিসিসহ (স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি) ৭টি লেন সচল রয়েছে। পাশাপাশি আমরা আমাদের টোল প্লাজার পাশে যাত্রীদের জন্য টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা চালু করেছি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতের বেলা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে। পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিশৃঙ্খল বা অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায়

আপডেট সময় ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নিউজ ডেস্ক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ উপলক্ষে বাড়ির পথে যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় টোল প্লাজায় দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ বাড়তে দেখা গেছে। তবে আগের বছরের মতো বড় ধরনের যানজট বা ভিড় এবার লক্ষ্য করা যায়নি।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ জানান, সোমবার (১৬ মার্চ) মধ্যরাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত মাওয়া দিয়ে সেতু পার হয়েছে ১০ হাজার ৩৮০টি যানবাহন। এসময় টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা। এ প্রান্তে প্রতি মিনিটে সর্বমোট ১০টি লেন দিয়ে মোটরসাইকেলসহ ৪৫-৫০টি যানবাহন পারাপার করছি আমরা।

তিনি জানান, এবার যাত্রীচাপ মোকাবিলায় আমরা আগেভাগেই টোল প্লাজার সবকটি বুথ পুরোপুরি প্রস্তুত করেছি। প্রতিটি বুথে অতিরিক্ত লোকবল আনা হয়েছে। যানবাহনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তাকর্মীও বাড়ানো হয়েছে। মোটরসাইকেল লেন একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। বড় যানবাহনের জন্য ইটিসিসহ (স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি) ৭টি লেন সচল রয়েছে। পাশাপাশি আমরা আমাদের টোল প্লাজার পাশে যাত্রীদের জন্য টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা চালু করেছি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে ৫ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বিশেষ করে রাতের বেলা কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই চেষ্টা করা হচ্ছে। পদ্মা সেতু এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিশৃঙ্খল বা অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করছি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481