ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাবি আলোনসোকে। তার স্থলাভিষিক্ত হিসেবে আরেক সাবেক রিয়াল তারকা ও যুব দলের কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

রোববার রাতে রুদ্ধশ্বাস ফাইনালে বার্সার কাছে ৩-২ গোলে হারের পরই আলোনসোর বিদায়ঘণ্টা বেজে যায়। সোমবার এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

বায়ার লেভারকুসেনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পর ২০২৫ সালের ১ জুন বড় স্বপ্ন নিয়ে বার্নাব্যুয়ের ডাগআউটে এসেছিলেন আলোনসো। শুরুটা ছিল দুর্দান্ত, প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয় এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা। তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই ছন্দপতন ঘটে। এরপর ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় তার ওপর আস্থা হারায় ম্যানেজমেন্ট। যদিও মাঝে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এল ক্লাসিকোর হার তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে ক্লাবে আলোনসোর দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি চিরকালই পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’

আলোনসোর বিদায়ের পর ঘরের ছেলে আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে দুই মেয়াদে (২০০৪-০৫ এবং ২০০৯-১৬) ১৫৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে নিলেন।

নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

আপডেট সময় ০২:১৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মাসের মাথায় প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো জাবি আলোনসোকে। তার স্থলাভিষিক্ত হিসেবে আরেক সাবেক রিয়াল তারকা ও যুব দলের কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

রোববার রাতে রুদ্ধশ্বাস ফাইনালে বার্সার কাছে ৩-২ গোলে হারের পরই আলোনসোর বিদায়ঘণ্টা বেজে যায়। সোমবার এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ক ছিন্নের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

বায়ার লেভারকুসেনকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পর ২০২৫ সালের ১ জুন বড় স্বপ্ন নিয়ে বার্নাব্যুয়ের ডাগআউটে এসেছিলেন আলোনসো। শুরুটা ছিল দুর্দান্ত, প্রথম ১৪ ম্যাচের ১৩টিতেই জয় এবং ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা। তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই ছন্দপতন ঘটে। এরপর ৮ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় তার ওপর আস্থা হারায় ম্যানেজমেন্ট। যদিও মাঝে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এল ক্লাসিকোর হার তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে ক্লাবে আলোনসোর দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি চিরকালই পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।’

আলোনসোর বিদায়ের পর ঘরের ছেলে আলভারো আরবেলোয়ার ওপরই ভরসা রেখেছে রিয়াল। ২০২০ সাল থেকে ক্লাবের যুব দলের দায়িত্বে ছিলেন ৪২ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে দুই মেয়াদে (২০০৪-০৫ এবং ২০০৯-১৬) ১৫৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য এবার মূল দলের গুরুদায়িত্ব কাঁধে নিলেন।

নতুন কোচের অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন অধ্যায় শুরু হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481