ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

২০২৭ থেকে বদলে যাচ্ছে ডিভি লটারির আবেদন প্রক্রিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

এই পরিবর্তনগুলোর কারণে, লটারির তারিখ শুরুর ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে ডিভি লটারি খোলা আছে বলে কিছু প্রতারণামূলক দাবীর বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত বলেও বিবৃতিতে জানানো হয়।

ডাইভারসিটি ভিসা প্রবেশ (ডিভি) প্রক্রিয়া নামে পরিচিত গ্রিন কার্ড লটারির বিষয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডিভি -২০২৭ নিবন্ধন সময়কাল শুরুর তারিখ ঘোষণা করব, সেই সাথে এন্ট্রি স্ট্যাটাস চেক (ইএসসি) এর মাধ্যমে ডিভি-২০২৭ লটারির ফল কখন পাওয়া যাবে তাও ঘোষণা করব।’

তবে এই নতুন পরিবর্তন ডিভি-২০২৭ এর জন্য নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্টটি। নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালে ১ অক্টোবর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৭ পর্যন্তই থাকবে।

বিবৃতিতে বলা হয়ছে, ‘ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০২৭-এর জন্য নিবন্ধন এই মুহূর্তে বন্ধ আছে। আমরা ডিভি-২০২৭-এ প্রবেশের সময়কাল চালু রয়েছে বলে কিছু প্রতারণামূলক দাবির খবর সম্পর্কে অবগত। ব্যক্তি ও পরিষেবাগুলো মিথ্যাভাবে দাবি করছে যে তারা লটারি জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যা সত্য নয়।’

এতে আরও বলা হয়, ডিভি-২০২৭ নিবন্ধনের তারিখ এবং এই বছরের প্রক্রিয়ায় পরিবর্তন সম্পর্কে বিশদ বিবরণ দ্রুতই স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডিভি প্রোগ্রামের আওতায় কম অভিবাসন হার রয়েছে এমন দেশগুলোর নাগরিকদের অ্যামেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হয়। ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের আওতায় ৫৫ হাজার ব্যক্তি প্রতি বছর অ্যামেরিকায় প্রবেশের সুযোগ পান।

২০২৬ সালের ডিভি প্রোগ্রামের জন্য এশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাদ পড়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড এবং হংকং), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

২০২৭ থেকে বদলে যাচ্ছে ডিভি লটারির আবেদন প্রক্রিয়া

আপডেট সময় ০৮:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

এই পরিবর্তনগুলোর কারণে, লটারির তারিখ শুরুর ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে ডিভি লটারি খোলা আছে বলে কিছু প্রতারণামূলক দাবীর বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত বলেও বিবৃতিতে জানানো হয়।

ডাইভারসিটি ভিসা প্রবেশ (ডিভি) প্রক্রিয়া নামে পরিচিত গ্রিন কার্ড লটারির বিষয়ে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডিভি -২০২৭ নিবন্ধন সময়কাল শুরুর তারিখ ঘোষণা করব, সেই সাথে এন্ট্রি স্ট্যাটাস চেক (ইএসসি) এর মাধ্যমে ডিভি-২০২৭ লটারির ফল কখন পাওয়া যাবে তাও ঘোষণা করব।’

তবে এই নতুন পরিবর্তন ডিভি-২০২৭ এর জন্য নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্টটি। নির্বাচিত ব্যক্তিদের ভিসা আবেদনের সময়কালে ১ অক্টোবর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৭ পর্যন্তই থাকবে।

এই পরিবর্তনগুলোর কারণে, লটারির তারিখ শুরুর ঘোষণা বিলম্বিত হচ্ছে। তবে ডিভি লটারি খোলা আছে বলে কিছু প্রতারণামূলক দাবীর বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট অবগত বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়ছে, ‘ডাইভারসিটি ভিসা (ডিভি) ২০২৭-এর জন্য নিবন্ধন এই মুহূর্তে বন্ধ আছে। আমরা ডিভি-২০২৭-এ প্রবেশের সময়কাল চালু রয়েছে বলে কিছু প্রতারণামূলক দাবির খবর সম্পর্কে অবগত। ব্যক্তি ও পরিষেবাগুলো মিথ্যাভাবে দাবি করছে যে তারা লটারি জেতার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। যা সত্য নয়।’

এতে আরও বলা হয়, ডিভি-২০২৭ নিবন্ধনের তারিখ এবং এই বছরের প্রক্রিয়ায় পরিবর্তন সম্পর্কে বিশদ বিবরণ দ্রুতই স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ডিভি প্রোগ্রামের আওতায় কম অভিবাসন হার রয়েছে এমন দেশগুলোর নাগরিকদের অ্যামেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হয়। ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের আওতায় ৫৫ হাজার ব্যক্তি প্রতি বছর অ্যামেরিকায় প্রবেশের সুযোগ পান।

২০২৬ সালের ডিভি প্রোগ্রামের জন্য এশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ বাদ পড়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, চীন (মূল ভূখণ্ড এবং হংকং), কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনেজুয়েলা এবং ভিয়েতনাম।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481