ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা Logo আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা Logo রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার Logo আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত Logo ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

১৬ ডেমোক্র্যাটিক স্টেইটের ২৬ বিলিয়ন ডলার তহবিল স্থগিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করে ট্রাম্প প্রশাসন।

ফেডারেল শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট পার্টি শাসিত ১৬টি স্টেইটের মোট তহবিলের ২৬ বিলিয়ন ডলার স্থগিত করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করা হয়।

এর মধ্যে ডেমোক্রেট নেতাদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক থেকে সবচেয়ে বেশি তহবিল স্থগিত করা হয়। স্টেইটের পরিবহন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

এছাড়া ক্যালিফোর্নিয়া, ইলনয় সহ অন্যান্য ডেমোক্রেটিক স্টেইটের ‘সবুজ জ্বালানি’ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ফেডারেল শাটডাউনের সুযোগ নিয়ে ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে ‘শিক্ষা’ দিতে এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর শীর্ষ ডেমক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশন এবং হার্বার প্রজেক্টের জন্য বরাদ্দ তহবিল স্থগিত করার কারণে হাজার হাজার কর্মী চাকরি হারাবে।

নিউ ইয়র্কের সিনেটের আরেকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সাধারণ অ্যামেরিকানদের বিপদে ফেলছেন।

নতুন অর্থবছরের আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে মতের অমিল থাকায় সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল পাশ সম্ভব হয়নি। ফলে বুধবার থেকে সরকারের বিভিন্ন সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ অর্থাৎ ফেডারেল শাটডাউন শুরু হয়।

এ পরিস্থিতির জন্য একে অপরকে দুষছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতারা। বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে ট্রাম্প নানা হুঁশিয়ারিও দেন।

এ হুঁশিয়ারি যেন বাস্তবে রূপ নিল বিরোধী দল শাসিত স্টেইটের তহবিল, কার্যক্রম স্থগিত করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

১৬ ডেমোক্র্যাটিক স্টেইটের ২৬ বিলিয়ন ডলার তহবিল স্থগিত

আপডেট সময় ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করে ট্রাম্প প্রশাসন।

ফেডারেল শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট পার্টি শাসিত ১৬টি স্টেইটের মোট তহবিলের ২৬ বিলিয়ন ডলার স্থগিত করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ অন্যান্য ডেমোক্র্যাটিক স্টেইটের জন্য বরাদ্দকৃত তহবিলের বড় একটি অংশ স্থগিত করা হয়।

এর মধ্যে ডেমোক্রেট নেতাদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক থেকে সবচেয়ে বেশি তহবিল স্থগিত করা হয়। স্টেইটের পরিবহন প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

এছাড়া ক্যালিফোর্নিয়া, ইলনয় সহ অন্যান্য ডেমোক্রেটিক স্টেইটের ‘সবুজ জ্বালানি’ প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৮ বিলিয়ন ডলার তহবিল স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ফেডারেল শাটডাউনের সুযোগ নিয়ে ট্রাম্প রাজনৈতিক প্রতিপক্ষকে ‘শিক্ষা’ দিতে এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ প্রসঙ্গে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর শীর্ষ ডেমক্র্যাট নেতা হাকিম জেফ্রিস বলেন, নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশন এবং হার্বার প্রজেক্টের জন্য বরাদ্দ তহবিল স্থগিত করার কারণে হাজার হাজার কর্মী চাকরি হারাবে।

নিউ ইয়র্কের সিনেটের আরেকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে সাধারণ অ্যামেরিকানদের বিপদে ফেলছেন।

নতুন অর্থবছরের আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে মতের অমিল থাকায় সরকারি সংস্থাগুলোর জন্য তহবিল পাশ সম্ভব হয়নি। ফলে বুধবার থেকে সরকারের বিভিন্ন সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ অর্থাৎ ফেডারেল শাটডাউন শুরু হয়।

এ পরিস্থিতির জন্য একে অপরকে দুষছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতারা। বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে ট্রাম্প নানা হুঁশিয়ারিও দেন।

এ হুঁশিয়ারি যেন বাস্তবে রূপ নিল বিরোধী দল শাসিত স্টেইটের তহবিল, কার্যক্রম স্থগিত করে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481