ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির Logo ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার Logo নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা Logo ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ Logo ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় Logo ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী Logo হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি Logo ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা Logo হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? Logo কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল

হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন, জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিলেন ডিআইজি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের পশ্চিম সুলতানপুরের শীলপাড়ায় বাইরে থেকে দরজা আটকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিআইজি এ পুরস্কার ঘোষণা করেন। তিনি পোড়া ঘর দুটি ঘুরে দেখেন এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে সঠিক তথ্য দিতে স্থানীয়দের সহায়তা চান। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তাও দেন তিনি।

এ সময় ডিআইজির সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ রাসেল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ পুলিশের একটি দল।

অগ্নিসংযোগের ঘটনায় বিকালে থানায় মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অনিল শীলের ছেলে মিঠুন শীল বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের দুবাইপ্রবাসী সুখ শীল এবং দিনমজুর অনিল শীলের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে পরিবার দুটির সদস্যরা প্রাণে রক্ষা পান। এ ছাড়া গত মঙ্গলবার সকালে ওই দুই পোড়া বাড়ির ২০০ মিটার দূরে একটি সীমানা বেড়ায় টানিয়ে দেওয়া হয় রহস্যময় ব্যানার। আগুন দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ও সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করে ব্যানারটি লেখা হয়। হাতে লেখা ব্যানারটি নিয়ে ভীতি ও শঙ্কা তৈরি হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‌‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সঠিক তথ্য দিলে ডিআইজির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির

হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন, জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিলেন ডিআইজি

আপডেট সময় ০১:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামের রাউজানের পশ্চিম সুলতানপুরের শীলপাড়ায় বাইরে থেকে দরজা আটকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিআইজি এ পুরস্কার ঘোষণা করেন। তিনি পোড়া ঘর দুটি ঘুরে দেখেন এবং অগ্নিসংযোগকারীদের শনাক্তে সঠিক তথ্য দিতে স্থানীয়দের সহায়তা চান। এ সময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তাও দেন তিনি।

এ সময় ডিআইজির সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ রাসেল, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলামসহ পুলিশের একটি দল।

অগ্নিসংযোগের ঘটনায় বিকালে থানায় মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অনিল শীলের ছেলে মিঠুন শীল বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামের দুবাইপ্রবাসী সুখ শীল এবং দিনমজুর অনিল শীলের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। বাঁশ ও টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে পরিবার দুটির সদস্যরা প্রাণে রক্ষা পান। এ ছাড়া গত মঙ্গলবার সকালে ওই দুই পোড়া বাড়ির ২০০ মিটার দূরে একটি সীমানা বেড়ায় টানিয়ে দেওয়া হয় রহস্যময় ব্যানার। আগুন দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার ও সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলকে দায়ী করে ব্যানারটি লেখা হয়। হাতে লেখা ব্যানারটি নিয়ে ভীতি ও শঙ্কা তৈরি হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‌‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সঠিক তথ্য দিলে ডিআইজির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481