ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন Logo ২০২৬ হতে পারে রেকর্ডভাঙা গরমের বছর

হাসিনার রায় ঘিরে দেশজুড়ে উদ্বেগ-আতঙ্ক, কঠোর নিরাপত্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

দেশজুড়ে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে সহিংসতার আশঙ্কায় সারা দেশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করবে। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

গত কয়েকদিনে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ, ২০টির বেশি বাস ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় সেনা টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং দেশজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। গত তিনদিনে ঢাকায় ১০০ জন ও অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, টাকার বিনিময়ে কিছু যুবককে মিছিল ও নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১২টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। ময়মনসিংহে এক বাসে আগুনে হেলপার নিহত হয়েছেন। রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমণ্ডি ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

সহিংসতা ও নিরাপত্তা শঙ্কায় রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ড্যাফোডিল, ইস্টওয়েস্ট, এআইইউবি, শান্ত-মারিয়ামসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদান শুরু করেছে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আতঙ্কের কিছু নেই। যারা নাশকতা বা উসকানি দিচ্ছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। নাগরিকদের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার

হাসিনার রায় ঘিরে দেশজুড়ে উদ্বেগ-আতঙ্ক, কঠোর নিরাপত্তা

আপডেট সময় ০১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

দেশজুড়ে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে সহিংসতার আশঙ্কায় সারা দেশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করবে। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় লকডাউন কর্মসূচির ঘোষণা দেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

গত কয়েকদিনে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণ, ২০টির বেশি বাস ও কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় সেনা টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনাসদরে চিঠি দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং দেশজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। গত তিনদিনে ঢাকায় ১০০ জন ও অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, টাকার বিনিময়ে কিছু যুবককে মিছিল ও নাশকতার কাজে ব্যবহার করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১২টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। ময়মনসিংহে এক বাসে আগুনে হেলপার নিহত হয়েছেন। রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমণ্ডি ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

সহিংসতা ও নিরাপত্তা শঙ্কায় রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ড্যাফোডিল, ইস্টওয়েস্ট, এআইইউবি, শান্ত-মারিয়ামসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে পাঠদান শুরু করেছে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আতঙ্কের কিছু নেই। যারা নাশকতা বা উসকানি দিচ্ছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। নাগরিকদের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481