ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান Logo সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা Logo সরকারি ছুটির মধ্যেই সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক আজ Logo লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু Logo জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর Logo ২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার Logo এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার Logo ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির Logo ‘সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর’ Logo কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার মুখ দেখল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে লিটন দাসের দল, আর সেই দায় নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘বোলাররা গত ২-৩ সিরিজ ধরে দারুণ করছে। তাদের কাছে আমি দুঃখিত, কারণ তারা নিজেদের কাজটা করার পরও আমরা ম্যাচ জিততে পারছি না।’

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে থেমেছিল ১৪৯ রানে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্যও টপকাতে পারেনি বাংলাদেশ। জাকের আলী, শামীম হোসেনদের ব্যর্থতায় থেমে গেছে ইনিংস, জয়ের স্বপ্ন ভেঙে গেছে মাঝপথেই।

নিজের ব্যাটিং নিয়েও হতাশ লিটন। তিনি বলেন, ‘১৫০ রান খুব বড় লক্ষ্য না, বিশেষ করে চট্টগ্রামে। কিন্তু আমরা কেউই সেট হয়ে বড় ইনিংস খেলতে পারিনি। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল। নিজের উন্নতি করতে হবে, কারণ আমি যদি ব্যাট করে যেতাম ম্যাচ শেষ করে আসতে পারতাম।’

শেষে তিনি স্বীকার করেন, ‘তারা (ওয়েস্ট ইন্ডিজ) ভালো বোলিং করেছে, ফিল্ডিংয়েও আমরা প্রথম ম্যাচের মতো ছিলাম না। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’

এই হারে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। এখন বাকি একমাত্র ম্যাচটি শুধুই সম্মান রক্ষার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

আপডেট সময় ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার মুখ দেখল বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। আবারও ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে লিটন দাসের দল, আর সেই দায় নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘বোলাররা গত ২-৩ সিরিজ ধরে দারুণ করছে। তাদের কাছে আমি দুঃখিত, কারণ তারা নিজেদের কাজটা করার পরও আমরা ম্যাচ জিততে পারছি না।’

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে থেমেছিল ১৪৯ রানে। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে এই লক্ষ্যও টপকাতে পারেনি বাংলাদেশ। জাকের আলী, শামীম হোসেনদের ব্যর্থতায় থেমে গেছে ইনিংস, জয়ের স্বপ্ন ভেঙে গেছে মাঝপথেই।

নিজের ব্যাটিং নিয়েও হতাশ লিটন। তিনি বলেন, ‘১৫০ রান খুব বড় লক্ষ্য না, বিশেষ করে চট্টগ্রামে। কিন্তু আমরা কেউই সেট হয়ে বড় ইনিংস খেলতে পারিনি। আমাকেও ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা উচিত ছিল। নিজের উন্নতি করতে হবে, কারণ আমি যদি ব্যাট করে যেতাম ম্যাচ শেষ করে আসতে পারতাম।’

শেষে তিনি স্বীকার করেন, ‘তারা (ওয়েস্ট ইন্ডিজ) ভালো বোলিং করেছে, ফিল্ডিংয়েও আমরা প্রথম ম্যাচের মতো ছিলাম না। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।’

এই হারে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ। এখন বাকি একমাত্র ম্যাচটি শুধুই সম্মান রক্ষার।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481