ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা Logo আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা Logo রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার Logo আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত Logo ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

হামাসকে ‘হত্যার’ হুমকি ট্রাম্পের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘হত্যা করতে বাধ্য হবেন’। খবর আল জজিরার।

গাজায় দীর্ঘ দু্ই বছর ধরে চলা যুদ্ধবিরতির কার্যকর হয়েছে গত শুক্রবার (১০ অক্টোবর)। উপত্যকাটিতে এখন ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের অব্যাহত বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা ১৩টি পিরামিডের সমান।

গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরাইলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি।

এরমধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন।

তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!’

সম্প্রতি হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

হামাসকে ‘হত্যার’ হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০৯:৪৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হামাস গাজায় হত্যাযজ্ঞ চালালে তিনি তাদের ‘হত্যা করতে বাধ্য হবেন’। খবর আল জজিরার।

গাজায় দীর্ঘ দু্ই বছর ধরে চলা যুদ্ধবিরতির কার্যকর হয়েছে গত শুক্রবার (১০ অক্টোবর)। উপত্যকাটিতে এখন ছড়িয়ে আছে কেবল ধ্বংসস্তূপ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দুই বছরের অব্যাহত বোমাবর্ষণে প্রায় ৭ কোটি টন ধ্বংসাবশেষ জমেছে, যা ১৩টি পিরামিডের সমান।

গাজার সরকারি গণমাধ্যম জানাচ্ছে, এই ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মৃতদেহ এবং অবিস্ফোরিত বোমা রয়েছে। এদিকে, যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরাইলি হামলা। একদিনে নিহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি।

এরমধ্যেই, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তবে তিনি তাদের হত্যা করতে বাধ্য হবেন।

তবে তিনি কোনো প্রমাণ বা নির্দিষ্ট ঘটনার উল্লেখ করেননি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ!’

সম্প্রতি হামাস ও ইসরাইল-সমর্থিত স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যা ট্রাম্পের মন্তব্যের পটভূমি হিসেবে দেখা হচ্ছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481