ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের দুই দফা দাবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রচলিত ১ শতাংশ অগ্রিম ভোট-সংক্রান্ত আইন বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

গতকাল সোমবার রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠন কার্যালয়ে পরিষদের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িত সব হামলাকারী, মদদদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সরওয়ার ওয়াদুদ চৌধুরী, ড. এ এম নুরুজ্জামান, ফজলুল হক, জেসমিন বেগম, মো. মোস্তাকিম, শিউলী বেগম, মো. হেলাল, রুমা আক্তার, আরব আলী, পারভীন আক্তার প্রমুখ। দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দুই দফা দাবিতে রয়েছে, প্রচলিত ১ শতাংশ অগ্রিম ভোট-সংক্রান্ত আইন বা নিয়ম বাতিল; জামানতের টাকা ৫০ হাজার থেকে কমিয়ে ১০ হাজার করা ও স্বতন্ত্র প্রার্থীদের জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে একই মার্কায় ভোট করার সুযোগ দেওয়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা পর্যন্ত ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল ও সুষ্ঠু পরিবেশ ছাড়া নির্বাচন না করা।

বক্তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীসহ জনতার ওপর একের পর এক হামলা প্রমাণ করে, দেশে নির্বাচনমুখী পরিবেশ ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন, হামলা ও সহিংসতার মাধ্যমে জনগণের স্বাধীন মতপ্রকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

সন্ত্রাস, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা এমনিতেই নিজেদের জীবন দেয়নি। তারা একটি স্বপ্ন বাস্তবায়ন দেখতে চেয়েছিল। আমরা ৫৪ বছরের পরিস্থিতির পরিবর্তন চাই। আর পেছনে ফিরে যেতে চাই না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের দুই দফা দাবি

আপডেট সময় ০২:৪৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রচলিত ১ শতাংশ অগ্রিম ভোট-সংক্রান্ত আইন বাতিলসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

গতকাল সোমবার রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠন কার্যালয়ে পরিষদের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িত সব হামলাকারী, মদদদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সরওয়ার ওয়াদুদ চৌধুরী, ড. এ এম নুরুজ্জামান, ফজলুল হক, জেসমিন বেগম, মো. মোস্তাকিম, শিউলী বেগম, মো. হেলাল, রুমা আক্তার, আরব আলী, পারভীন আক্তার প্রমুখ। দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দুই দফা দাবিতে রয়েছে, প্রচলিত ১ শতাংশ অগ্রিম ভোট-সংক্রান্ত আইন বা নিয়ম বাতিল; জামানতের টাকা ৫০ হাজার থেকে কমিয়ে ১০ হাজার করা ও স্বতন্ত্র প্রার্থীদের জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে একই মার্কায় ভোট করার সুযোগ দেওয়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা পর্যন্ত ঘোষিত নির্বাচনী তপশিল বাতিল ও সুষ্ঠু পরিবেশ ছাড়া নির্বাচন না করা।

বক্তারা বলেন, স্বতন্ত্র প্রার্থীসহ জনতার ওপর একের পর এক হামলা প্রমাণ করে, দেশে নির্বাচনমুখী পরিবেশ ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। পরিকল্পিতভাবে ভয়ভীতি প্রদর্শন, হামলা ও সহিংসতার মাধ্যমে জনগণের স্বাধীন মতপ্রকাশ ও অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হচ্ছে। এই পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দোষীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

সন্ত্রাস, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা এমনিতেই নিজেদের জীবন দেয়নি। তারা একটি স্বপ্ন বাস্তবায়ন দেখতে চেয়েছিল। আমরা ৫৪ বছরের পরিস্থিতির পরিবর্তন চাই। আর পেছনে ফিরে যেতে চাই না।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481