ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের প্রতিটি চ্যাট থেকেই সরাসরি স্টোরেজ ম্যানেজ করার সুযোগ দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা স্টোরেজ আরও সহজ ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও সীমিত স্টোরেজের আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট।

প্রতিবেদনে ডব্লিউএবেটাইনফো বলেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা এবং আইফোন টেস্টফ্লাইট—উভয় সংস্করণেই নতুন প্রতি-চ্যাট ভিত্তিক স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার পরীক্ষা করছে।

আইফোন ব্যবহারকারীরা বেটা সংস্করণে এখন যোগাযোগ বা গ্রুপ ইনফো স্ক্রিনে একটি নতুন ‘Manage Storage’ মেনু দেখা যাবে। এর অর্থ হলো, ব্যবহারকারীরা শিগগিরই নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইল সরাসরি পরীক্ষা ও মুছে ফেলতে পারবেন—মূল সেটিংস মেনুতে না গিয়েই।

এই আসন্ন ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপের স্টোরেজ টুলেরই একটি উন্নত সংস্করণ। যা আরও বেশি সুবিধা দেবে। ব্যবহারকারীদের স্টোরেজ বেশি দখল করা নির্দিষ্ট চ্যাট আলাদাভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। বিশেষ করে পরিবারের বা কর্মক্ষেত্রের গ্রুপে যেসব বড় আকারের মিডিয়া ফাইল আদানপ্রদান হয়, সেই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে।

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করার উপায়-

* হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন। এখানে আপনি ‘সেটিংস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।

* এখানে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বারবার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এভাবে আপনি একই মেসেজ বার বার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।

* এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে ‘সিলেক্ট অল’ করে ‘ডিলিট’ করে দিন।

* এবার ‘লার্জার দ্যান ৫এমবি’ সিলেক্ট করুন। এভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।

* এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোনো চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস

ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন।

* এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন।

* মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন।

গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে—

* হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

* তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।

* এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন। এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাদাভাবে পরিবর্তন করা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

স্টোরেজ সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ

আপডেট সময় ১১:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের প্রতিটি চ্যাট থেকেই সরাসরি স্টোরেজ ম্যানেজ করার সুযোগ দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা স্টোরেজ আরও সহজ ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও সীমিত স্টোরেজের আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট।

প্রতিবেদনে ডব্লিউএবেটাইনফো বলেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা এবং আইফোন টেস্টফ্লাইট—উভয় সংস্করণেই নতুন প্রতি-চ্যাট ভিত্তিক স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার পরীক্ষা করছে।

আইফোন ব্যবহারকারীরা বেটা সংস্করণে এখন যোগাযোগ বা গ্রুপ ইনফো স্ক্রিনে একটি নতুন ‘Manage Storage’ মেনু দেখা যাবে। এর অর্থ হলো, ব্যবহারকারীরা শিগগিরই নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইল সরাসরি পরীক্ষা ও মুছে ফেলতে পারবেন—মূল সেটিংস মেনুতে না গিয়েই।

এই আসন্ন ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপের স্টোরেজ টুলেরই একটি উন্নত সংস্করণ। যা আরও বেশি সুবিধা দেবে। ব্যবহারকারীদের স্টোরেজ বেশি দখল করা নির্দিষ্ট চ্যাট আলাদাভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ দেবে। বিশেষ করে পরিবারের বা কর্মক্ষেত্রের গ্রুপে যেসব বড় আকারের মিডিয়া ফাইল আদানপ্রদান হয়, সেই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হতে পারে।

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ স্টোরেজ ডিলিট করার উপায়-

* হোয়াটসঅ্যাপ ওপেন করুন। এবার ডান দিকে উপরে থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন। এখানে আপনি ‘সেটিংস’ অপশন দেখতে পাবেন। সেখানে ট্যাপ করে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ সিলেক্ট করুন।

* এখানে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশন দেখতে পাবেন। সেখানে হোয়াটসঅ্যাপ স্টোরেজের বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। এখানে বারবার ফরওয়ার্ড করা মেসেজ খোঁজার জন্য থাকবে একটি অপশন। এভাবে আপনি একই মেসেজ বার বার এসে থাকলে সহজেই খুঁজে পাবেন।

* এবার মিডিয়া ফাইল সিলেক্ট করে ডিলিট করতে প্রেস করে হোল্ড করুন। একসঙ্গে সব ডিলিট করতে ‘সিলেক্ট অল’ করে ‘ডিলিট’ করে দিন।

* এবার ‘লার্জার দ্যান ৫এমবি’ সিলেক্ট করুন। এভাবে ৫এমবির বেশি সাইজের মিডিয়া ফাইল খুঁজে ডিলিট করতে পারবেন।

* এছাড়াও চাইলে আপনি নির্দিষ্ট কোনো চ্যাটে ঢুকে সেই চ্যাটের মিডিয়া ফাইলগুলো সিলেক্ট করে ডিলিট করতে পারবেন।

ডিফল্ট মিডিয়া ভিসিবিলিটি সেটিংস

ফোনের গ্যালারিতে হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে সেভ করা বন্ধ করতে মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* হোয়াটসঅ্যাপের তিনটি ডটে ট্যাপ করুন।

* এরপর সেটিংস থেকে চ্যাট অপশনে ট্যাপ করুন।

* মিডিয়া ভিসিবিলিটি অপশনটি বন্ধ করুন।

গ্রুপ চ্যাটের মিডিয়া ডাউনলোড বন্ধ করতে—

* হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট বা গ্রুপ চ্যাটে প্রবেশ করুন।

* তিনটি ডটে ট্যাপ করুন ও ভিউ কন্টাক্ট বা গ্রুপ ইনফো অপশনে ক্লিক করুন।

* এরপর স্ক্রল করে মিডিয়া ভিসিবিলিটিতে ট্যাপ করুন এবং ‘নো’ অপশন নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে নির্বাচন করুন। এর ফলে প্রতিটি চ্যাটের মিডিয়া ভিসিবিলিটি সেটিংস আলাদা আলাদাভাবে পরিবর্তন করা যাবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481