ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার ।

লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফ’র পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সামাজিকমাধ্যমে শিশুদের নিয়ন্ত্রণ: আইন বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

আপডেট সময় ০৩:২১:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার ।

লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফ’র পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481