ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম Logo ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী Logo ‘বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ Logo বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু : স্পিকার Logo নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত Logo হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র Logo নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ Logo সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য Logo বিএনপি সংস্কার থেকে সরে গেলে আমাদের সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরতে হবে: নাহিদ ইসলাম Logo জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিভিন্ন প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৬৪তম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে ৯ম স্থানে।

‎সিমাগো ইন্সটিটিউশন র‌্যাঙ্কিংয় ওয়েবসাইটে দেখা যায়, এ বছর বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯ম। ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম, এবং ২০২৪ সালে ছিল ৮ম। অর্থাৎ ২০২৪ সালে ৮ম অবস্থানে থাকলেও ২০২৫ সালে তা নেমে ২৩তমে যায়। তবে ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও ৯ম স্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি।

‎গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন এই তিনটি সূচকের ভিত্তিতে সিমাগো র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি পৃথকভাবে প্রতিটি সূচকের র‌্যাঙ্কিং এবং সমন্বিতভাবে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে। সার্বিক মূল্যায়নে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।

‎সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন সূচকে দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ৫ম, ২২তম ও ৩৪তম। এই তিনটি সূচকের সমন্বয়ে সার্বিকভাবে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। তুলনামূলকভাবে ২০২৫ সালে এ তিন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর তিনটি ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে।

‎সিমাগো র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হলো; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সাবেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার চায় ফরিদুল ইসলাম

‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে ৯ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০১:২৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিভিন্ন প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এ র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের মোট ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৬৪তম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রয়েছে ৯ম স্থানে।

‎সিমাগো ইন্সটিটিউশন র‌্যাঙ্কিংয় ওয়েবসাইটে দেখা যায়, এ বছর বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯ম। ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম, এবং ২০২৪ সালে ছিল ৮ম। অর্থাৎ ২০২৪ সালে ৮ম অবস্থানে থাকলেও ২০২৫ সালে তা নেমে ২৩তমে যায়। তবে ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও ৯ম স্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি।

‎গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন এই তিনটি সূচকের ভিত্তিতে সিমাগো র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটি পৃথকভাবে প্রতিটি সূচকের র‌্যাঙ্কিং এবং সমন্বিতভাবে সার্বিক র‌্যাঙ্কিং প্রকাশ করে। সার্বিক মূল্যায়নে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।

‎সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন সূচকে দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান যথাক্রমে ৫ম, ২২তম ও ৩৪তম। এই তিনটি সূচকের সমন্বয়ে সার্বিকভাবে দেশের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯ম। তুলনামূলকভাবে ২০২৫ সালে এ তিন সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর তিনটি ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে।

‎সিমাগো র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয় হলো; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481