ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

সাহিত্যে নোবেলজয়ীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আফ্রিকা অঞ্চলের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী সোয়িংকা মঙ্গলবার এ তথ্য জানান।

নাইজেরীয় লেখক ও নাট্যকার ওলে সোয়িংকার অ্যামেরিকার ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

আল জাজিরা জানায়, নাইজেরিয়ার লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় অ্যামেরিকান কনস্যুলেট থেকে সম্প্রতি পাওয়া একটি নোটিশ জোরে পড়ে শোনান সোয়িংকা। সে নোটিশে তাকে পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে যেতে বলা হয়, যাতে করে তার ভিসা বাতিল করে দেওয়া যায়।

বক্তব্যকালে ল্যাপটপটি বন্ধ করে লেখক মজা করে দর্শক-শ্রোতাদের উদ্দেশে জানান, কনস্যুলেটের অনুরোধ রক্ষার মতো সময় তার হাতে নেই।

‘আমি রসবোধসম্পন্ন লোকজনকে পছন্দ করি এবং এটি (নোটিশ) আমার জীবনে পাওয়া সবচেয়ে রসাত্মক বাক্যগুচ্ছ বা অনুরোধসমষ্টি’, বলেন সোয়িংকা।

‘আমার হয়ে কেউ স্বেচ্ছাসেবী হতে চান? আমার হয়ে এটা নেবেন? আমি একটু ব্যস্ত ও তাড়ার মধ্যে আছি’, যোগ করেন নোবেলজয়ী।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গত বছর অ্যামেরিকার ভিসা পান ওলে সোয়িংকা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডনাল্ড ট্রাম্প।

ফের হোয়াইট হাউসে ফেরার পর থেকে অভিবাসন ব্যবস্থায় নানা কঠোর পদক্ষেপকে যুক্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের নীতির সঙ্গে কারও অবস্থান সাংঘর্ষিক মনে হলে তার ভিসা বা গ্রিন কার্ড বাতিল হচ্ছে।

সোয়িংকা জানান, ভিসা বাতিল নিয়ে তার মধ্যে হাহাকার নেই, তবে এটি সাহিত্য বা সংস্কৃতিকেন্দ্রিক অনুষ্ঠানে যোগ দিতে অ্যামেরিকায় যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

‘আমি কনস্যুলেট ও সেখানকার অ্যামেরিকানদের আশ্বস্ত করতে চাই যে, ভিসা বাতিলে আমি খুবই পরিতৃপ্ত’, বলেন সোয়িংকা।

সে সময় উগান্ডার সামরিক শাসক ইদি আমিনকে নিয়ে লেখার অভিজ্ঞতা স্মরণ করেন নাইজেরীয় লেখক।

তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্পকে নিয়ে নাটক লেখার এটাই সম্ভবত সময়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

সাহিত্যে নোবেলজয়ীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আপডেট সময় ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

আফ্রিকা অঞ্চলের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী সোয়িংকা মঙ্গলবার এ তথ্য জানান।

নাইজেরীয় লেখক ও নাট্যকার ওলে সোয়িংকার অ্যামেরিকার ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

আফ্রিকা অঞ্চলের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী সোয়িংকা মঙ্গলবার এ তথ্য জানান।

আল জাজিরা জানায়, নাইজেরিয়ার লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় অ্যামেরিকান কনস্যুলেট থেকে সম্প্রতি পাওয়া একটি নোটিশ জোরে পড়ে শোনান সোয়িংকা। সে নোটিশে তাকে পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে যেতে বলা হয়, যাতে করে তার ভিসা বাতিল করে দেওয়া যায়।

বক্তব্যকালে ল্যাপটপটি বন্ধ করে লেখক মজা করে দর্শক-শ্রোতাদের উদ্দেশে জানান, কনস্যুলেটের অনুরোধ রক্ষার মতো সময় তার হাতে নেই।

‘আমি রসবোধসম্পন্ন লোকজনকে পছন্দ করি এবং এটি (নোটিশ) আমার জীবনে পাওয়া সবচেয়ে রসাত্মক বাক্যগুচ্ছ বা অনুরোধসমষ্টি’, বলেন সোয়িংকা।

‘আমার হয়ে কেউ স্বেচ্ছাসেবী হতে চান? আমার হয়ে এটা নেবেন? আমি একটু ব্যস্ত ও তাড়ার মধ্যে আছি’, যোগ করেন নোবেলজয়ী।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গত বছর অ্যামেরিকার ভিসা পান ওলে সোয়িংকা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডনাল্ড ট্রাম্প।

ফের হোয়াইট হাউসে ফেরার পর থেকে অভিবাসন ব্যবস্থায় নানা কঠোর পদক্ষেপকে যুক্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের নীতির সঙ্গে কারও অবস্থান সাংঘর্ষিক মনে হলে তার ভিসা বা গ্রিন কার্ড বাতিল হচ্ছে।

সোয়িংকা জানান, ভিসা বাতিল নিয়ে তার মধ্যে হাহাকার নেই, তবে এটি সাহিত্য বা সংস্কৃতিকেন্দ্রিক অনুষ্ঠানে যোগ দিতে অ্যামেরিকায় যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

‘আমি কনস্যুলেট ও সেখানকার অ্যামেরিকানদের আশ্বস্ত করতে চাই যে, ভিসা বাতিলে আমি খুবই পরিতৃপ্ত’, বলেন সোয়িংকা।

সে সময় উগান্ডার সামরিক শাসক ইদি আমিনকে নিয়ে লেখার অভিজ্ঞতা স্মরণ করেন নাইজেরীয় লেখক।

তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্পকে নিয়ে নাটক লেখার এটাই সম্ভবত সময়।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481