ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান Logo নির্বাচন ও গণভোটে ১৪ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ Logo ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা Logo নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য Logo গাজা ‘শান্তি পর্ষদে’ থাকছে আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার Logo পানির ট্যাংক থেকে শিশু ননদের মরদেহ উদ্ধার, ভাবি গ্রেপ্তার Logo বিএনপির নির্বাচনি থিম সং প্রকাশ Logo সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন Logo আমার মিছিলে কোনো কিশোর গ্যাং থাকবে না: সাঈদ আল নোমান Logo নিউ ইয়র্কে টেক্সওয়ার্ল্ডে ১৫ প্রদর্শক নিয়ে আলোচনায় বাংলাদেশ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অর্জিত ২৪ কোটি টাকা ও অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান, সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

মহাপরিচালক আক্তার হোসেন আরও বলেন, দুদক কখনো ব্যক্তির পরিচয় দেখে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না। এখানে দেখার বিষয় হলো- অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা দুদকের তফসিলভুক্ত কিনা। সব বিষয় বিবেচনায় নিয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

এর আগে, বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেও দুদকের মুখোমুখি হতে হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত হোয়ায় সাজাও ভোগ করতে হয়েছিল তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শ্বশুরবাড়ি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তারেক রহমান

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অর্জিত ২৪ কোটি টাকা ও অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

আপডেট সময় ০২:২৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান, সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

আক্তার হোসেন জানান, রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আব্দুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত ১৮ নভেম্বর এ অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

মহাপরিচালক আক্তার হোসেন আরও বলেন, দুদক কখনো ব্যক্তির পরিচয় দেখে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে না। এখানে দেখার বিষয় হলো- অভিযোগের বস্তুনিষ্ঠতা এবং তা দুদকের তফসিলভুক্ত কিনা। সব বিষয় বিবেচনায় নিয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

এর আগে, বাংলাদেশের ইতিহাসে দুর্নীতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেও দুদকের মুখোমুখি হতে হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত হোয়ায় সাজাও ভোগ করতে হয়েছিল তাকে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481