ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা: জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ভোলার জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’

তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’

শফিকুর রহমান আরও লিখেছেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার ঘটনায় ৫ এপ্রিল ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামায়াত।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনী থেকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ থাকার কথা বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা: জামায়াত আমির

আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ভোলার জামায়াতে ইসলামীর কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’

তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’

শফিকুর রহমান আরও লিখেছেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’

ফেসবুকে জ্বালানি তেল সংকট ও একটি ফটোকার্ড শেয়ার করার ঘটনায় ৫ এপ্রিল ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে (৩৭) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জামায়াত।

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনী থেকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ থাকার কথা বলা হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481