ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও রসায়ন দর্শকদের মধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছিল।

তবে এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না—পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে।

সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

সরকারি অনুদানের সিনেমায় রাজ-মিম জুটি

আপডেট সময় ০১:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

২০২৪–২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’তে অভিনয়ের বিষয়ে আলোচনা চলছে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সঙ্গে। এর আগে ‘পরাণ’ সিনেমায় এই দুই তারকার অভিনয় ও রসায়ন দর্শকদের মধ্যে দারুণ প্রশংসা কুড়িয়েছিল।

তবে এখনো পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে ঠিকই, কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। শুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি শেষ হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান তিনি।

এদিকে সম্প্রতি মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যেখানে ওই ব্যক্তির মুখ দেখা যায় না—পেছন ফিরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন। তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, এই লুক ও স্টাইল রাজ ছাড়া আর কারও হওয়ার সম্ভাবনা কম। ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমে ‘জীবন অপেরা’ সিনেমারই ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ নামে একটি উপন্যাস আগেই প্রকাশিত হয়েছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রফিকের দুই ভিন্ন জীবনের যাতায়াত এবং তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হয়েছে। বাস্তবতা ও কল্পনার মিশেলে রচিত এই উপন্যাসে প্রেম, অনুভূতি ও মানবিক সিদ্ধান্তের নানা দিক ফুটে উঠেছে।

সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি মূলধারার দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কাঠামোয় উপস্থাপন করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481