ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

সম্মিলিত ইসলামী ব্যাংক বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় করল সরকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ২০ হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগচলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে মূলধন হিসেবে দেওয়া হয়েছেএই অর্থ আজ সোমবার ব্যাংকটির অ্যাকাউন্টে জমা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের বাজেট ইক্যুইটি তথা মূলধন খাতে ২৪ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা ছিল। সেখান থেকেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পর লাভজনক অবস্থায় ফিরলে মুনাফার অর্থ সরকার পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে ব্যাংকটি স্বাভাবিকভাবে কার্যক্রমে সক্ষম হলে তিন বছর পর সরকার ২০ হাজার কোটি টাকার শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেবে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক আজ ব্যাংকটিকে তপশিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে। বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আমানতকারীরা তাঁদের আমানতের নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ আশ্বস্ত থাকবেন। কোনো আমানতকারী তাঁর অর্থ হারাবেন না। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর তা শিগগিরই পরিশোধ করা হবে।

এতে আরও বলা হয়, দুই লাখ টাকার বেশি আমানত পরিশোধের স্কি খুব শিগগিরই প্রকাশ করা হবে। নতুন এ ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই এটি একটি গতিশীল, আধুনিক ও প্রতিযোগিতামূলক শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে নিজের সম্ভাবনা ও সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। এ একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতকে আরও সবল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

সম্মিলিত ইসলামী ব্যাংক বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় করল সরকার

আপডেট সময় ১০:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুকূলে ২০ হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগচলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে মূলধন হিসেবে দেওয়া হয়েছেএই অর্থ আজ সোমবার ব্যাংকটির অ্যাকাউন্টে জমা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরের বাজেট ইক্যুইটি তথা মূলধন খাতে ২৪ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখা ছিল। সেখান থেকেই এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ব্যাংকটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পর লাভজনক অবস্থায় ফিরলে মুনাফার অর্থ সরকার পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে ব্যাংকটি স্বাভাবিকভাবে কার্যক্রমে সক্ষম হলে তিন বছর পর সরকার ২০ হাজার কোটি টাকার শেয়ার বেসরকারি খাতে ছেড়ে দেবে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে। ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক আজ ব্যাংকটিকে তপশিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে।

আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলধন বিবেচনায় এটি বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন এবং শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে। বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আমানতকারীরা তাঁদের আমানতের নিরাপত্তা সম্পর্কে সম্পূর্ণ আশ্বস্ত থাকবেন। কোনো আমানতকারী তাঁর অর্থ হারাবেন না। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূতকরণ সম্পন্ন হওয়ার পর তা শিগগিরই পরিশোধ করা হবে।

এতে আরও বলা হয়, দুই লাখ টাকার বেশি আমানত পরিশোধের স্কি খুব শিগগিরই প্রকাশ করা হবে। নতুন এ ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই এটি একটি গতিশীল, আধুনিক ও প্রতিযোগিতামূলক শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে নিজের সম্ভাবনা ও সক্ষমতা প্রমাণ করতে সমর্থ হবে। সরকার ও বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতে জনগণের আস্থা পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। এ একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতকে আরও সবল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে বলে বাংলাদেশ ব্যাংক আশাবাদী।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481