ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রথম দুই দিনে ১০৭ কোটি টাকা উত্তোলন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরুর প্রথম দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলেছেন। একই সময়ে নতুন করে ৪৪ কোটি ৯ লাখ টাকার আমানত জমা পড়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের কোনো অস্বাভাবিক চাপ নেই। নতুন বছরের শুরুর দিন থেকে লেনদেন শুরু হয়েছে। প্রথম দুদিনে টাকা উঠানোর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নতুন আমানত জমা পড়েছে। এটি গ্রাহকের আস্থার প্রতিফলন।

ব্যাংকটির অনেক শাখায় উত্তোলনের চেয়ে জমার পরিমাণ বেশি বলে জানান গভর্নর। তিনি বলেন, এটি নতুন ব্যাংকটির প্রতি জনআস্থার স্পষ্ট প্রমাণ। গ্রাহককে আমানতের জন্য কোনো চিন্তা করতে হবে না। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক। গ্রাহকের আমানত পুরোপুরি নিরাপদ।

ড. আহসান এইচ মনসুর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় ৯৫ শতাংশ গ্রাহকের আমানত দুই লাখ টাকার নিচে। তাদের ক্ষেত্রে স্বাভাবিক লেনদেনে কোনো বাধা নেই। বড় আমানতকারীদের জন্য সাময়িক কিছু সীমাবদ্ধতা থাকলেও তারা জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। নতুন করে যারা টাকা জমা দিচ্ছেন, তারা যে কোনো সময় সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন।

একীভূত হওয়া ব্যাংকগুলোর ১৬ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তিনি বলেন, যারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে যেসব কর্মকর্তা ঋণ অনিয়ম, অর্থ আত্মসাৎ বা ব্যবস্থাপনায় গাফিলতির সঙ্গে জড়িত ছিলেন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরেনসিক অডিটের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া বলেন, ঘোষিত স্কিম অনুযায়ী লেনদেন চলছে। কোথাও কোথাও টাকা উত্তোলনের চেয়ে জমা বেশি হচ্ছে। আগামী সপ্তাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে। ১৯ জানুয়ারি হবে নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

সম্মিলিত ইসলামী ব্যাংক প্রথম দুই দিনে ১০৭ কোটি টাকা উত্তোলন

আপডেট সময় ০১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরুর প্রথম দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪ জন গ্রাহক ১০৭ কোটি ৭৭ লাখ টাকা তুলেছেন। একই সময়ে নতুন করে ৪৪ কোটি ৯ লাখ টাকার আমানত জমা পড়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের কোনো অস্বাভাবিক চাপ নেই। নতুন বছরের শুরুর দিন থেকে লেনদেন শুরু হয়েছে। প্রথম দুদিনে টাকা উঠানোর পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নতুন আমানত জমা পড়েছে। এটি গ্রাহকের আস্থার প্রতিফলন।

ব্যাংকটির অনেক শাখায় উত্তোলনের চেয়ে জমার পরিমাণ বেশি বলে জানান গভর্নর। তিনি বলেন, এটি নতুন ব্যাংকটির প্রতি জনআস্থার স্পষ্ট প্রমাণ। গ্রাহককে আমানতের জন্য কোনো চিন্তা করতে হবে না। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক। গ্রাহকের আমানত পুরোপুরি নিরাপদ।

ড. আহসান এইচ মনসুর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় ৯৫ শতাংশ গ্রাহকের আমানত দুই লাখ টাকার নিচে। তাদের ক্ষেত্রে স্বাভাবিক লেনদেনে কোনো বাধা নেই। বড় আমানতকারীদের জন্য সাময়িক কিছু সীমাবদ্ধতা থাকলেও তারা জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাচ্ছেন। নতুন করে যারা টাকা জমা দিচ্ছেন, তারা যে কোনো সময় সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারবেন।

একীভূত হওয়া ব্যাংকগুলোর ১৬ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে তিনি বলেন, যারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে যেসব কর্মকর্তা ঋণ অনিয়ম, অর্থ আত্মসাৎ বা ব্যবস্থাপনায় গাফিলতির সঙ্গে জড়িত ছিলেন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরেনসিক অডিটের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া বলেন, ঘোষিত স্কিম অনুযায়ী লেনদেন চলছে। কোথাও কোথাও টাকা উত্তোলনের চেয়ে জমা বেশি হচ্ছে। আগামী সপ্তাহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হবে। ১৯ জানুয়ারি হবে নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481