ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

সকালের নাস্তায় যেসব খাবার রক্তচাপের ঝুঁকি বাড়ায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

আমরা সবাই জানি, সকালের খাবার আমাদের শরীরে শক্তি আনে। সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের নাশতার ঠিক করে দেয়। কিন্তু আপনি জানেন কি? সকালের নাশতা স্বাস্থ্যকর মনে করে খাচ্ছেন, কিন্তু এতে আপনার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে? এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ বলেছেন, সকালের কিছু ‘হেলদি’ খাবার, যেমন— হোল গ্রেইন টোস্ট, প্যাকেটজাত ওটমিল বা গ্র্যানোলা—আসলে আমাদের হার্টের জন্য ভালো না-ও হতে পারে। কারণ এসব খাবারে থাকতে পারে লুকানো সোডিয়াম ও পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার অজান্তেই রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে।

আপনি যেসব খাবারকে স্বাস্থ্যকর মনে করছেন, হয়তো সেগুলোই বাড়িয়ে দিচ্ছে আপনার বিপদ। ডা. ভোজরাজ বলেন, প্যাকেটে হোল গ্রেন, লো ফ্যাট বা হার্ট হেলদি লেখা থাকলেই সেটা স্বাস্থ্যকর নয়। এসব খাবারেই লুকিয়ে আছে অতিরিক্ত লবণ (সোডিয়াম) কিংবা এমন কার্বোহাইড্রেট, যা দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তিনি বলেন, সকালে এ ধরনের খাবার খেয়ে আপনি নিজের অজান্তেই আপনার ইনসুলিন ও রক্তচাপ বাড়িয়ে ফেলছেন।

এবার জেনে নিন কেন এসব খাবার ক্ষতিকর?
১. লুকানো সোডিয়াম শরীরে পানি ধরে রাখে। সে কারণে রক্তচাপ বাড়িয়ে দেয়।

২. পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার ইনসুলিন ও স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়।

আর এই দুইয়ের মিশ্রণে দেখা যায়, আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং হার্টের ওপর চাপ ফেলে। আর নিয়মিত এমন খাবার খাওয়া হার্টের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন ডা. ভোজরাজ।

এখন জেনে নিন সকালের জন্য উপযুক্ত কোন খাবার?

সকালের উপযুক্ত খাবার নির্বাচন করলেই আপনি সকালে ভালোভাবে দিন শুরু করতে পারবেন। খাবার এমন হওয়া উচিত, যা রক্তে শর্করার ভারসাম্য রাখে। প্রদাহ কমিয়ে দেয়। সেই সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যেমন— ঘরে তৈরি ওটস বা দুধ-চিড়া, ডিম ও সবজি দিয়ে অমলেট, ফল ও বাদাম বা পানির সঙ্গে একটি লেবু বা সামান্য আদা।

‘হেলদি’ শব্দটা দেখে নয়, উপাদান দেখে খাবার নির্বাচন করুন। অনেক খাবারে ‘হেলদি’ লেখা থাকলেও আসল উপাদান দেখে না খেলে তা হতে পারে আপনার শরীরের জন্য বিপদ। তাই নাশতার সময় আরেকটু সচেতন হোন। দিন শুরু হোক এমন খাবার দিয়ে, যেটা সত্যিই আপনার শরীর ও হার্টকে সুস্থ রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

সকালের নাস্তায় যেসব খাবার রক্তচাপের ঝুঁকি বাড়ায়

আপডেট সময় ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আমরা সবাই জানি, সকালের খাবার আমাদের শরীরে শক্তি আনে। সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের নাশতার ঠিক করে দেয়। কিন্তু আপনি জানেন কি? সকালের নাশতা স্বাস্থ্যকর মনে করে খাচ্ছেন, কিন্তু এতে আপনার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে? এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ বলেছেন, সকালের কিছু ‘হেলদি’ খাবার, যেমন— হোল গ্রেইন টোস্ট, প্যাকেটজাত ওটমিল বা গ্র্যানোলা—আসলে আমাদের হার্টের জন্য ভালো না-ও হতে পারে। কারণ এসব খাবারে থাকতে পারে লুকানো সোডিয়াম ও পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার অজান্তেই রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে।

আপনি যেসব খাবারকে স্বাস্থ্যকর মনে করছেন, হয়তো সেগুলোই বাড়িয়ে দিচ্ছে আপনার বিপদ। ডা. ভোজরাজ বলেন, প্যাকেটে হোল গ্রেন, লো ফ্যাট বা হার্ট হেলদি লেখা থাকলেই সেটা স্বাস্থ্যকর নয়। এসব খাবারেই লুকিয়ে আছে অতিরিক্ত লবণ (সোডিয়াম) কিংবা এমন কার্বোহাইড্রেট, যা দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তিনি বলেন, সকালে এ ধরনের খাবার খেয়ে আপনি নিজের অজান্তেই আপনার ইনসুলিন ও রক্তচাপ বাড়িয়ে ফেলছেন।

এবার জেনে নিন কেন এসব খাবার ক্ষতিকর?
১. লুকানো সোডিয়াম শরীরে পানি ধরে রাখে। সে কারণে রক্তচাপ বাড়িয়ে দেয়।

২. পরিশোধিত কার্বোহাইড্রেট, যা আপনার ইনসুলিন ও স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়।

আর এই দুইয়ের মিশ্রণে দেখা যায়, আপনার শরীরে প্রদাহ সৃষ্টি করে এবং হার্টের ওপর চাপ ফেলে। আর নিয়মিত এমন খাবার খাওয়া হার্টের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে বলে সতর্ক করেছেন ডা. ভোজরাজ।

এখন জেনে নিন সকালের জন্য উপযুক্ত কোন খাবার?

সকালের উপযুক্ত খাবার নির্বাচন করলেই আপনি সকালে ভালোভাবে দিন শুরু করতে পারবেন। খাবার এমন হওয়া উচিত, যা রক্তে শর্করার ভারসাম্য রাখে। প্রদাহ কমিয়ে দেয়। সেই সঙ্গে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। যেমন— ঘরে তৈরি ওটস বা দুধ-চিড়া, ডিম ও সবজি দিয়ে অমলেট, ফল ও বাদাম বা পানির সঙ্গে একটি লেবু বা সামান্য আদা।

‘হেলদি’ শব্দটা দেখে নয়, উপাদান দেখে খাবার নির্বাচন করুন। অনেক খাবারে ‘হেলদি’ লেখা থাকলেও আসল উপাদান দেখে না খেলে তা হতে পারে আপনার শরীরের জন্য বিপদ। তাই নাশতার সময় আরেকটু সচেতন হোন। দিন শুরু হোক এমন খাবার দিয়ে, যেটা সত্যিই আপনার শরীর ও হার্টকে সুস্থ রাখবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481