ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জামায়াতের প্রাথমিকভাবে ঘোষিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন দেন তিনি।

জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। সোমবার সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মুখলিছুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি বলেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

চুনারুঘাট-মাধবপুরের সব নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে, বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

আল্লাহ আমাদের কাজে বারাকাহ দিন এবং ন্যায়-সত্যের পথে আমাদের দৃঢ় রাখুন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির

আপডেট সময় ০৭:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
জামায়াতের প্রাথমিকভাবে ঘোষিত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার ওই আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে সমর্থন দেন তিনি।

জানা যায়, মাওলানা মুখলিছুর রহমান জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। সোমবার সন্ধ্যায় প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে মুখলিছুর রহমান বলেন, আমি জামায়াতে ইসলামী কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে গেছি। মাঠের মানুষ, সাধারণ ভোটার এবং আমাদের সংগঠনের কর্মীদের কাছ থেকে যে ভালোবাসা, সাড়া ও উৎসাহ পেয়েছি—তা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

তিনি বলেন, কিন্তু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।

চুনারুঘাট-মাধবপুরের সব নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জামায়াতের এ নেতা বলেন, ব্যক্তিগত পছন্দ–অপছন্দ ভুলে গিয়ে, বিভ্রান্তি ও আবেগের ঊর্ধ্বে উঠে, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

তিনি বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি—আর এই শক্তিই ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

আল্লাহ আমাদের কাজে বারাকাহ দিন এবং ন্যায়-সত্যের পথে আমাদের দৃঢ় রাখুন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481