ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

শেখ হাসিনা ঢাকার ‘বড় কসাই’, কী নির্দেশ দিচ্ছে আমরা মনিটর করছি: প্রেস সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমতিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেস সচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সচিব বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। কঠিনভাবে আইনের প্রয়োগ হবে, আইনের এখানে কোনও ব্যত্যয় হবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘উনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকেই দেখছি অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেরোরিস্ট’ বলছেন। তার বিষয়ে প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাপ করেছিলেন। এখনো দেখছি এই বিষয়টা আসছে। আমাদের এখন তো আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, এরপরে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে আবার এই বিষয়টা তুলবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে তো আমরা চিঠি দিয়ে রেখেছি। তিনি কি অপরাধ করেছেন তার স্পষ্ট দলিল আছে জাতিসংঘের রিপোর্টে।’

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ইউএনডিপিকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

শেখ হাসিনা ঢাকার ‘বড় কসাই’, কী নির্দেশ দিচ্ছে আমরা মনিটর করছি: প্রেস সচিব

আপডেট সময় ০১:৩১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমতিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেস সচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো ক্ষতিয়ে দেখা হচ্ছে।’

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সচিব বলেন, ‘কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমাবেশ, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স অব দ্য ল অ্যাপ্লাই হবে। কঠিনভাবে আইনের প্রয়োগ হবে, আইনের এখানে কোনও ব্যত্যয় হবে না।’

তিনি আরও বলেন, ‘এই সরকার এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।’

শফিকুল আলম বলেন, ‘উনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম থেকেই দেখছি অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের ‘টেরোরিস্ট’ বলছেন। তার বিষয়ে প্রধান উপদেষ্টা যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাপ করেছিলেন। এখনো দেখছি এই বিষয়টা আসছে। আমাদের এখন তো আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, এরপরে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সঙ্গে আবার এই বিষয়টা তুলবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে তো আমরা চিঠি দিয়ে রেখেছি। তিনি কি অপরাধ করেছেন তার স্পষ্ট দলিল আছে জাতিসংঘের রিপোর্টে।’

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনডিপিকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব ইউএনডিপিকে এই বিষয়ে প্রশ্ন করতে বলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481