ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান, ভারত-পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন ট্রাম্প!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি করতে বাধ্য করেছেন। এমন দাবি বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন যে শুল্ক আরোপের মাধ্যমে দুই মিনিটেই সমস্যার সমাধান সম্ভব। মূলত ভারতীয় পণ্যে শুল্ক আরোপের কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কৃষি খাতে আমদানি বৃদ্ধি মার্কিন উত্পাদকদের ক্ষতিগ্রস্ত করছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারতীয় চাল আমদানির বিরুদ্ধে আগ্রাসী শুল্কনীতি গ্রহণ করা হতে পারে। ভারতীয় পণ্যে শুল্কারোপ হলে দুই মিনিটে সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। এ সময় কানাডার সার নিয়ে আমদানির ওপর নতুন করে শুল্কারোপের হুমকিও দেন ট্রাম্প। হোয়াইট হাউজে কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণার সময় এসব মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চলমান বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া অবস্থায় মার্কিন কৃষকদের সুরক্ষায় শুল্কই সবচেয়ে কার্যকর পথ। তিনি ঘোষণা করেন, কৃষকদের সহায়তায় প্রশাসন ১২ বিলিয়ন ডলার বরাদ্দ দেবে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্ক থেকেই তোলা হবে।

তিনি বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ডলার নিচ্ছি। দেশগুলো আমাদের থেকে এমন সুবিধা নিয়েছে যা কেউ কখনো দেখেনি। এদিকে পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেশী দেশ মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘদিনের দ্বিপাক্ষিক পানি বণ্টন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাওনা পানি সরবরাহ করতে হবে। আর তেমনটা করতে ব্যর্থ হলে মেক্সিকোর ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান, ভারত-পাকিস্তানের যুদ্ধও থামিয়েছেন ট্রাম্প!

আপডেট সময় ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

শুল্ক আরোপের হুমকি দিয়ে তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি করতে বাধ্য করেছেন। এমন দাবি বহুদিন ধরেই করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি জানালেন যে শুল্ক আরোপের মাধ্যমে দুই মিনিটেই সমস্যার সমাধান সম্ভব। মূলত ভারতীয় পণ্যে শুল্ক আরোপের কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কৃষি খাতে আমদানি বৃদ্ধি মার্কিন উত্পাদকদের ক্ষতিগ্রস্ত করছে দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারতীয় চাল আমদানির বিরুদ্ধে আগ্রাসী শুল্কনীতি গ্রহণ করা হতে পারে। ভারতীয় পণ্যে শুল্কারোপ হলে দুই মিনিটে সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। এ সময় কানাডার সার নিয়ে আমদানির ওপর নতুন করে শুল্কারোপের হুমকিও দেন ট্রাম্প। হোয়াইট হাউজে কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণার সময় এসব মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চলমান বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়া অবস্থায় মার্কিন কৃষকদের সুরক্ষায় শুল্কই সবচেয়ে কার্যকর পথ। তিনি ঘোষণা করেন, কৃষকদের সহায়তায় প্রশাসন ১২ বিলিয়ন ডলার বরাদ্দ দেবে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ওপর আরোপিত শুল্ক থেকেই তোলা হবে।

তিনি বলেন, আমরা সত্যিই ট্রিলিয়ন ডলার নিচ্ছি। দেশগুলো আমাদের থেকে এমন সুবিধা নিয়েছে যা কেউ কখনো দেখেনি। এদিকে পানি বণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেশী দেশ মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দীর্ঘদিনের দ্বিপাক্ষিক পানি বণ্টন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাওনা পানি সরবরাহ করতে হবে। আর তেমনটা করতে ব্যর্থ হলে মেক্সিকোর ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481