ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব Logo নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী Logo গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্যের কমিটি গঠন

শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে: ভিপি সাদিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবিকে ন্যায্য উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম এসব কথা বলেন।

শিবিরের এ নেতা বলেন, এখানে যারা (শিক্ষক) দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন, তাদের দাবিটা কী? দাবিটা তো খুব সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এটা কী খুব বেশি? নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে দাবি পূরণ করা হচ্ছে না?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাকসুর ভিপি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনুন। সেখান থেকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

শিক্ষকদের দাবি না মানলে খুনি হাসিনার চেয়েও পরিণতি খারাপ হবে: ভিপি সাদিক

আপডেট সময় ০৩:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবিকে ন্যায্য উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অবশ্যই মেনে নিতে হবে। অবিলম্বে তাদের সব দাবি পূরণ করতে হবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তাহলে বিগত ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা ও তার দোসরদের যে পরিণতি হয়েছিল; তার চেয়েও খারাপ পরিণতি হবে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে সাদিক কায়েম এসব কথা বলেন।

শিবিরের এ নেতা বলেন, এখানে যারা (শিক্ষক) দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন, তাদের দাবিটা কী? দাবিটা তো খুব সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এটা কী খুব বেশি? নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে দাবি পূরণ করা হচ্ছে না?

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডাকসুর ভিপি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তা ফিরিয়ে আনুন। সেখান থেকে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জন্য বিশেষ ব্যবস্থা করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481