ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত Logo ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে কেএমপি দপ্তরের সামনে বিক্ষোভ Logo জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে : প্রশ্ন সালাহউদ্দিনের Logo হাসিনার বিরুদ্ধে সরাসরি লড়াই করেছেন আল্লামা মামুনুল হক : হাসনাত আব্দুল্লাহ Logo নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ Logo ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার: মাহদী আমিন Logo চট্টগ্রাম বন্দরের বিষয়ে সব সিদ্ধান্ত জনগণকে জানিয়ে নিতে হবে: ফরহাদ মজহার Logo আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ জামায়াতের Logo উন্মুক্ত মঞ্চে তারেক রহমানকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের Logo মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস

শান্তিতে নোবেল দেয়নি নরওয়ে, তাই শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজ, এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

জোনাস গর স্টর জানিয়েছেন, তার এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন।

স্টর উল্লেখ করেন, নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে।

ট্রাম্প অবশ্য বলেছেন যে, শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়ে ভাববেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন।

একে ‘পুরোপুরি ভুল’ কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের অভিযোগ প্রত্যাখান করল ভারত

শান্তিতে নোবেল দেয়নি নরওয়ে, তাই শান্তি নিয়ে ভাবতে চান না ট্রাম্প

আপডেট সময় ১০:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে বলেছেন, আটটি যুদ্ধ বন্ধ করার পরও যেহেতু তার দেশ নরওয়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তিনি শুধু শান্তির কথা ভাবতে আর বাধ্য নন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন। তাকে এই পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবিসি’র মার্কিন সহযোগী সিবিএস নিউজ, এই বার্তা সম্পর্কে নিশ্চিত হয়েছে। সেখানে তিনি গ্রিনল্যান্ডের ব্যাপারে তার দাবি পুনরায় ব্যক্ত করেছেন।

জোনাস গর স্টর জানিয়েছেন, তার এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পাঠানো এক মেসেজের জবাবে তিনি রোববার ওই টেক্সট মেসেজটি পেয়েছেন।

স্টর উল্লেখ করেন, নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে থাকে।

ট্রাম্প অবশ্য বলেছেন যে, শান্তি সব সময়ই প্রাধান্য পাবে, কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং যথাযথ, সেটা নিয়ে ভাববেন।

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ইউরোপের তিক্ততা ক্রমেই বেড়েই চলেছে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী আট দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।

ইউরোপের নেতারা এর নিন্দা জানিয়েছেন।

একে ‘পুরোপুরি ভুল’ কাজ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁও ওই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481