ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএমইউর ক্যাডেভার ওয়ার্কশপ রিজিওনাল অ্যানেসথেশিয়ায় নতুন দিগন্তের সূচনা Logo ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে : তারেক রহমান Logo স্বর্ণের ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার, ভাঙল রেকর্ড Logo বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফিনার’ আঘাতে লণ্ডভণ্ড ডারউইন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘ফিনা’, যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার।

রোববার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এতে বলা হয়েছে, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার রাতে ডারউইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে।

প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দার জন্য ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ১৯৭৪ সালের ক্রিসমাসে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসি’র স্মৃতি, যা শহরের বড় অংশ ধ্বংস করে এবং ৬৬ জনের প্রাণ নিয়েছিল।

ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে। ঝোড়ো বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে।

জরুরি সংস্থা সিকিউরএনটি বাসিন্দাদের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সতর্ক করেছে, এখন বাইরে ঘুরে দেখা নিরাপদ নয়।

সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার করপোরেশন জানিয়েছে, কত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। রোববার সকাল থেকেই ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের আঘাতে বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় সাধারণত গাছপালা, ফসল ও দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষতি ঘটায় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে।

এর আগে, এই বছরের মার্চে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কুইন্সল্যান্ডে আঘাত হানে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিএমইউর ক্যাডেভার ওয়ার্কশপ রিজিওনাল অ্যানেসথেশিয়ায় নতুন দিগন্তের সূচনা

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফিনার’ আঘাতে লণ্ডভণ্ড ডারউইন

আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির রাজধানী ডারউইনে আঘাত হেনেছে ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘ফিনা’, যার প্রভাবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার।

রোববার (২৩ নভেম্বর) অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

এতে বলা হয়েছে, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শনিবার রাতে ডারউইনের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর রোববার ঝড়টি শহর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে।

প্রায় ১ লাখ ৪০ হাজার বাসিন্দার জন্য ঘূর্ণিঝড় ফিনা নতুন করে মনে করিয়ে দিয়েছে ১৯৭৪ সালের ক্রিসমাসে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ট্রেসি’র স্মৃতি, যা শহরের বড় অংশ ধ্বংস করে এবং ৬৬ জনের প্রাণ নিয়েছিল।

ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, পরিস্থিতি নিরাপদ হলেই পুনরায় উড়ান চালু করা হবে। ঝোড়ো বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত থাকায় সতর্কতা জারি রয়েছে।

জরুরি সংস্থা সিকিউরএনটি বাসিন্দাদের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়া এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সতর্ক করেছে, এখন বাইরে ঘুরে দেখা নিরাপদ নয়।

সরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড ওয়াটার করপোরেশন জানিয়েছে, কত মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। রোববার সকাল থেকেই ক্ষয়ক্ষতির মূল্যায়ন শুরু হয়েছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের আঘাতে বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে, তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড় সাধারণত গাছপালা, ফসল ও দুর্বল স্থাপনায় বড় ধরনের ক্ষতি ঘটায় এবং বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে।

এর আগে, এই বছরের মার্চে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কুইন্সল্যান্ডে আঘাত হানে এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটায়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481