ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা Logo আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা Logo রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার Logo আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত Logo ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব Logo খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে Logo সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অর্জিত ২৪ কোটি টাকা ও অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক Logo নিরাপত্তার সহিত ভোট দিতে যেতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে: সাতক্ষীরার পুলিশ সুপার

লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক , নিলোফার চৌধুরী মনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক। এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানত না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন গণ-অভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে। যিনি প্রধান উনি দেশেও ছিলেন না।

উনি অন্য দেশে খেলাধুলায় মত্ত ছিলেন। তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা নিয়েই সে ব্যস্ত ছিলেন।’ সম্প্রতি এক টিলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

নিলুফার চৌধুরী বলেন, ‘এই টাইপের যখন লটারি সরকার এতদিন আছেন তারা লটারি করবেন এটাই স্বাভাবিক। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড পান না। দুই-তিন বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার প্রশাসনের ১৪ পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশমাত্র আছে কি না। পিওর আওয়ামী লীগ খুঁজে তাদেরকে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে। তারাই এখনো দাপটের সঙ্গে আছে।’

নিলুফার বলেন, ‘তাদেরকে লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা তিনজন কাজ করছি। তিনজনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয়, সবকিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা হয় তখন কাকে রেখে কাকে দেবেন? একটা লটারি করবেন এটা এই ধরনের কিছু না। ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে সেটা নির্ভর করবে যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থীরা তার ওপর কতটা নির্ভরশীল।’

নিলুফার আরো বলেন, ‘দুই দিন আগে যে ডিসিগুলোকে ট্রান্সফার করল তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই। ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই। এখন তাদেরকে কি লটারি করবেন?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ

লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক , নিলোফার চৌধুরী মনি

আপডেট সময় ০১:৪৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, ‘লটারির সরকার লটারি করবে এটাই স্বাভাবিক। এই সরকারের অনেকেই দুই দিন আগেও জানত না তারা সরকারের অংশ হতে যাচ্ছে। যখন গণ-অভ্যুত্থান শেষের দিকে তখন কেউ কেউ নেমেছে। যিনি প্রধান উনি দেশেও ছিলেন না।

উনি অন্য দেশে খেলাধুলায় মত্ত ছিলেন। তাদের দেশের অলিম্পিক বা কিছু একটা নিয়েই সে ব্যস্ত ছিলেন।’ সম্প্রতি এক টিলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

নিলুফার চৌধুরী বলেন, ‘এই টাইপের যখন লটারি সরকার এতদিন আছেন তারা লটারি করবেন এটাই স্বাভাবিক। প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড পান না। দুই-তিন বছর আগে থেকে ফ্যাসিস্ট সরকার প্রশাসনের ১৪ পুরুষের খবর নিত যে তার মধ্যে অন্য কোনো দলের লেশমাত্র আছে কি না। পিওর আওয়ামী লীগ খুঁজে তাদেরকে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, রিটার্নিং অফিসার এইসব বানানো হয়েছে। তারাই এখনো দাপটের সঙ্গে আছে।’

নিলুফার বলেন, ‘তাদেরকে লটারি দিয়ে কোথায় নেবেন? এখানে আমরা তিনজন কাজ করছি। তিনজনের মধ্যে লটারি যদি একই কোয়ালিটি হয়, সবকিছুতে যদি একই রকমের হয়, একই দলের হয়, একই যোগ্যতা হয় তখন কাকে রেখে কাকে দেবেন? একটা লটারি করবেন এটা এই ধরনের কিছু না। ইলেকশনটা কতটা নিরপেক্ষ হবে সেটা নির্ভর করবে যে এলাকায় তাকে পাঠানো হবে সেই এলাকার প্রার্থীরা তার ওপর কতটা নির্ভরশীল।’

নিলুফার আরো বলেন, ‘দুই দিন আগে যে ডিসিগুলোকে ট্রান্সফার করল তাদের অনেকের কোনো অভিজ্ঞতাই নাই। ডিসি পদে চাকরি করার জন্য যা যা দরকার সেগুলোই নাই। এখন তাদেরকে কি লটারি করবেন?’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481