ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

রুমিন ফারহানা হেভিওয়েট কেউ নন: জুনায়েদ আল হাবীব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রুমিন ফারহানা বহিষ্কৃত, তিনি রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবীব।

শনিবার (১০ জানুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

জুনায়েদ আল হাবীব বলেন, ‘আমার আসনকে বিএনপির ঘাঁটি বলা যায়। আমাকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। যার নাম বলছেন (রুমিন ফারহানা), তিনি বহিষ্কৃত। তার সঙ্গে কেউ যাবে না এটাই স্বাভাবিক। আমার আসন আলেম ওলামার আসন, সবাই আমাকে সমর্থন দেবেন এবং আমি বিপুল ভোটে জয়ী হবেন।’

রুমিন ফারহান বহিষ্কৃত, রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন উল্লেখ করে বিএনপি সমর্থিত এ প্রার্থী বলেন, ‘আমার রাজনৈতিক বয়সের সঙ্গে তিনি অনেক দূরত্বে আছেন। আমার রাজনীতি শুরু ১৯৭৮ সালে, আর তিনি জন্মই নিয়েছেন ৮২ সালে। তাই তার দ্বারা উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না নির্বাচনে।’

এর আগে বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে বাইরের এলাকার সংসদ সদস্যরা এসে সরাইল-আশুগঞ্জ এলাকায় প্রভাব খাটাতেন। একই ধারাবাহিকতায় এখন জোটের পক্ষ থেকে আনা একজন ‘রোহিঙ্গা প্রার্থী’ সদর আসনের এমপি প্রার্থীর সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তার ভাষায়, সরাইল-আশুগঞ্জের মানুষ শেষ পর্যন্ত নিজেদের এলাকার সন্তানকেই বিজয়ী করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

রুমিন ফারহানা হেভিওয়েট কেউ নন: জুনায়েদ আল হাবীব

আপডেট সময় ০৬:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
রুমিন ফারহানা বহিষ্কৃত, তিনি রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবীব।

শনিবার (১০ জানুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

জুনায়েদ আল হাবীব বলেন, ‘আমার আসনকে বিএনপির ঘাঁটি বলা যায়। আমাকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। যার নাম বলছেন (রুমিন ফারহানা), তিনি বহিষ্কৃত। তার সঙ্গে কেউ যাবে না এটাই স্বাভাবিক। আমার আসন আলেম ওলামার আসন, সবাই আমাকে সমর্থন দেবেন এবং আমি বিপুল ভোটে জয়ী হবেন।’

রুমিন ফারহান বহিষ্কৃত, রাজনীতিতে হেভিওয়েটও কেউ নন উল্লেখ করে বিএনপি সমর্থিত এ প্রার্থী বলেন, ‘আমার রাজনৈতিক বয়সের সঙ্গে তিনি অনেক দূরত্বে আছেন। আমার রাজনীতি শুরু ১৯৭৮ সালে, আর তিনি জন্মই নিয়েছেন ৮২ সালে। তাই তার দ্বারা উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না নির্বাচনে।’

এর আগে বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে বাইরের এলাকার সংসদ সদস্যরা এসে সরাইল-আশুগঞ্জ এলাকায় প্রভাব খাটাতেন। একই ধারাবাহিকতায় এখন জোটের পক্ষ থেকে আনা একজন ‘রোহিঙ্গা প্রার্থী’ সদর আসনের এমপি প্রার্থীর সঙ্গে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে তার ভাষায়, সরাইল-আশুগঞ্জের মানুষ শেষ পর্যন্ত নিজেদের এলাকার সন্তানকেই বিজয়ী করবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481