ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

রামপুরায় দিনমজুরের গলায় ফাঁস, পরিবারের দাবি আত্মহত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরায় অভাব–অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মন্টু সরদার (২৭) নামে এক দিনমজুর—এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। মৃত মন্টু সরদারের বাড়ি পাবনার আলমপুর থানার পুকুরনিয়া গ্রামে। তিনি মৃত মোবারক সরদারের ছেলে। বর্তমানে স্ত্রী–সন্তানসহ রামপুরা এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রামপুরা থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলের বাসায় যাই। সেখানে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন মন্টু। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজুল আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে দিনমজুর মন্টু খুব বেশি কাজ পাচ্ছিলেন না। অভাব–অনটনের কারণে নিজের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

রামপুরায় দিনমজুরের গলায় ফাঁস, পরিবারের দাবি আত্মহত্যা

আপডেট সময় ০২:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

রাজধানীর রামপুরায় অভাব–অনটনের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মন্টু সরদার (২৭) নামে এক দিনমজুর—এমন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। মৃত মন্টু সরদারের বাড়ি পাবনার আলমপুর থানার পুকুরনিয়া গ্রামে। তিনি মৃত মোবারক সরদারের ছেলে। বর্তমানে স্ত্রী–সন্তানসহ রামপুরা এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় রামপুরা থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলের বাসায় যাই। সেখানে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন মন্টু। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজুল আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত কয়েকদিন ধরে দিনমজুর মন্টু খুব বেশি কাজ পাচ্ছিলেন না। অভাব–অনটনের কারণে নিজের ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া আছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481