ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর Logo নির্বাচনে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার আহ্বান যুক্তরাজ্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের Logo খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত নেতা Logo ‘স্বরাষ্ট্র উপদেষ্টা’ সেজে ডিসির কাছে টাকা দাবি, প্রতারক গ্রেফতার Logo সংস্কার তো বিএনপির সন্তান: মির্জা ফখরুল Logo চিকিৎসা নিতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের Logo জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মুক্তিযোদ্ধা সংসদের Logo কোনো ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না : মির্জা আব্বাস Logo বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ : দুলু Logo লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি মুখ খুলেছেন।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি হিজাবি ও নন-হিজাবি নারীদের প্রতি কিছু মানুষের দ্বিচারিতার সমালোচনা করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, ‌‘রাফিয়ার ময়মনসিংহের বাসায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জুলাই পরবর্তী সময়ে যারা নারীদের নিয়ে চিন্তিত ছিলেন, তাদেরকেই দেখেছি রাফিয়ার প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ঝাড়তে কিংবা চুপ থাকতে।’

তিনি বলেন, ‌‘আজকে রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পরেও কী আপনারা চুপ থাকবেন? নাকি ‘রাফিয়া হিজাবি/রাফিয়া শিবির/রাফিয়া শত্রুপক্ষ ‘ভেবে, ওর প্রতি হওয়া সকল বুলিং, হ্যারাসমেন্ট, আর আজকে ওর বাসার সামনে আগুন ও ককটেল ফোটানোকে জাস্টিফাই করবেন?’

শিক্ষক মোনামি আরও বলেন, ‘আপনারা যতবার জুলাই এর পক্ষের শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে ভাঙতে থাকবেন, ততবার আওয়ামী স্বার্থান্বেষী ও সন্ত্রাসীরা আমাদের জন্য তথা নারীদের জন্য হুমকি হয়ে ফিরে আসবে… কখনো অনলাইনে কখনো বাস্তব জীবনে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিশ্বব্যবস্থা পাল্টে দেওয়া ট্রাম্পের এক বছর

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

আপডেট সময় ০৩:১৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি মুখ খুলেছেন।

বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি হিজাবি ও নন-হিজাবি নারীদের প্রতি কিছু মানুষের দ্বিচারিতার সমালোচনা করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামি লেখেন, ‌‘রাফিয়ার ময়মনসিংহের বাসায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জুলাই পরবর্তী সময়ে যারা নারীদের নিয়ে চিন্তিত ছিলেন, তাদেরকেই দেখেছি রাফিয়ার প্রতি কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ ঝাড়তে কিংবা চুপ থাকতে।’

তিনি বলেন, ‌‘আজকে রাফিয়ার বাসায় অগ্নিসংযোগের পরেও কী আপনারা চুপ থাকবেন? নাকি ‘রাফিয়া হিজাবি/রাফিয়া শিবির/রাফিয়া শত্রুপক্ষ ‘ভেবে, ওর প্রতি হওয়া সকল বুলিং, হ্যারাসমেন্ট, আর আজকে ওর বাসার সামনে আগুন ও ককটেল ফোটানোকে জাস্টিফাই করবেন?’

শিক্ষক মোনামি আরও বলেন, ‘আপনারা যতবার জুলাই এর পক্ষের শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে ভাঙতে থাকবেন, ততবার আওয়ামী স্বার্থান্বেষী ও সন্ত্রাসীরা আমাদের জন্য তথা নারীদের জন্য হুমকি হয়ে ফিরে আসবে… কখনো অনলাইনে কখনো বাস্তব জীবনে।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481