ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (৭ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তাসনিম জারা বলেন, ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল নাও থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

এনসিপি নেত্রী আরও বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। শেষে ডা. জারা বলেন, রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনি এলাকায় রোববার (৭ ডিসেম্বর) মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীতব্য সেতুকেন্দ্রিক চাঁদা ও টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ। কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এবি পার্টির নেতা বলেন, বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি। এখন যদি এখানে চাঁদাদাবি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর হবে না।

বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য নানা হুমকি দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে- বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

আপডেট সময় ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা ভীষণ উদ্বেগের বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

রোববার (৭ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তাসনিম জারা বলেন, ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আমার বা আপনার মিল নাও থাকতে পারে। তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে। কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান, তখন তাকে ঘিরে ‘চামড়া তুলে নেব’ বা ‘জুতা মারো’ স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না।

এনসিপি নেত্রী আরও বলেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না। কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্তা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। শেষে ডা. জারা বলেন, রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়।

উল্লেখ্য, বরিশালের বাবুগঞ্জে নিজ নির্বাচনি এলাকায় রোববার (৭ ডিসেম্বর) মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ ঘটনার জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে নির্মীতব্য সেতুকেন্দ্রিক চাঁদা ও টেন্ডারবাজির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন ফুয়াদ। কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এবি পার্টির নেতা বলেন, বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি। এখন যদি এখানে চাঁদাদাবি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর হবে না।

বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করলেও তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন সেখানে থাকা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ফুয়াদকে বক্তব্য প্রত্যাহারের জন্য নানা হুমকি দেওয়া হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে- বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে এবং বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে ফুয়াদকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481