ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী

রাজনীতি করে নতুন বাড়ি করিনি, বিক্রি করেছি: মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সময় নিজের ও তার পরিবারসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হলেও তারা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাত সাড়ে ৯টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।

অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলাভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।

আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা, ব্যবসায়ীরাসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট

রাজনীতি করে নতুন বাড়ি করিনি, বিক্রি করেছি: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের সময় নিজের ও তার পরিবারসহ নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হলেও তারা কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) রাত সাড়ে ৯টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।

অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, জেলাভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।

আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমরা কখনও রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি, বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা, ব্যবসায়ীরাসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481