ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল-নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হলেন— নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রোববার (৯ নভেম্বর) রাতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্র জানায়, শনিবার রাতে ওয়ারীর জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় জাল টাকা নিয়ে দুজন অবস্থান করছে– এমন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অভিযান চালিয়ে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ছয় লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা হয়।

গ্রেফতার নূরুল ও সাইদুল দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে’

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেফতার ২

আপডেট সময় ০১:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল-নগদ টাকা উদ্ধারসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হলেন— নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।

রোববার (৯ নভেম্বর) রাতে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৫০ মিনিটে ডিবির টিম সেখানে অভিযান পরিচালনা করে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্র জানায়, শনিবার রাতে ওয়ারীর জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় জাল টাকা নিয়ে দুজন অবস্থান করছে– এমন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অভিযান চালিয়ে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ছয় লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা হয়।

গ্রেফতার নূরুল ও সাইদুল দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দেন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481