ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

‘যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্টে এ সিদ্ধান্তকে তিনি ‘পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন। খবর প্রেস টিভির।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে আরাগচি বলেন, ওয়াশিংটন তাদের ‘প্রতিরক্ষা বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘ভণ্ডামি’র নিন্দা জানিয়ে বলেন, একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে, অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।’

আরাগচি বলেন, ‘ভুল করবেন না—যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার-ঝুঁকি।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।’

এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, আর চীন ‘অনেক পিছিয়ে’ তৃতীয় স্থানে আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

‘যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সম্প্রতি পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্টে এ সিদ্ধান্তকে তিনি ‘পশ্চাদমুখী ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন। খবর প্রেস টিভির।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে আরাগচি বলেন, ওয়াশিংটন তাদের ‘প্রতিরক্ষা বিভাগ’-এর নাম পরিবর্তন করে ‘যুদ্ধ বিভাগ’ করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রকৃত চরিত্র প্রকাশ করে। তিনি যুক্তরাষ্ট্রকে ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই দখলদার রাষ্ট্রই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে অপবাদ দিচ্ছে এবং আমাদের সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলার হুমকি দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ‘ভণ্ডামি’র নিন্দা জানিয়ে বলেন, একদিকে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির সমালোচনা করছে, অন্যদিকে নিজেরাই পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ বেছে নিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।’

আরাগচি বলেন, ‘ভুল করবেন না—যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিস্তার-ঝুঁকি।’ তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।’

এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছি আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করতে।’

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। রাশিয়া দ্বিতীয় অবস্থানে, আর চীন ‘অনেক পিছিয়ে’ তৃতীয় স্থানে আছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481