ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের Logo শান্তিতে নোবেল জয়ী মাচাদোর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবেন ট্রাম্প Logo প্রাথমিক শিক্ষক নিয়োগ: ‘প্রশ্নফাঁসের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ’ Logo পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Logo সরকারপন্থী মিছিল ‘বিদেশি শত্রুদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে’: খামেনি Logo ছাত্র সংসদ নির্বাচন বন্ধ মানে শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র খর্ব: ভিপি সাদিক কায়েম Logo মুক্তাগাছায় জাতীয় পার্টির ২ শতাধিক নেতার বিএনপিতে যোগদান Logo পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’ Logo ৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া Logo মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা ধীরে ধীরে সামনে আসছে। গত শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়।

নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন।

মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এ বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার পেছনে ইহুদিবাদী শক্তিগুলো পরোক্ষভাবে জড়িত ছিল।

এদিকে কিউবা জানিয়েছে, মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) কিউবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি মধ্যরাতে কারাকাসের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়।

কিউবার ৩২ সেনা ও গোয়েন্দা সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশটি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তাকে আটক করার সময় চালানো হামলায় প্রাণ হারান।

কিউবা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

উল্লেখ্য, কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনাদের নিয়োজিত রাখা হয়েছিল। তবে হামলার সময় মোট কতজন কিউবান সেনা ও গোয়েন্দা সদস্য সেখানে ছিলেন বা ভেনেজুয়েলার অন্য কোথাও তারা নিহত হয়েছেন কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

শাকসু নির্বাচন স্থগিত : কঠোর কর্মসূচির হুশিয়ারি শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০

আপডেট সময় ০৯:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা ধীরে ধীরে সামনে আসছে। গত শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়।

নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন।

মাদুরোকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একাধিক সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালায়। এ বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার পেছনে ইহুদিবাদী শক্তিগুলো পরোক্ষভাবে জড়িত ছিল।

এদিকে কিউবা জানিয়েছে, মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্রের হামলায় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) কিউবার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৩ জানুয়ারি মধ্যরাতে কারাকাসের একটি ঘাঁটিতে অভিযান চালিয়ে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিয়ে যায়।

কিউবার ৩২ সেনা ও গোয়েন্দা সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশটি দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, তারা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং তাকে আটক করার সময় চালানো হামলায় প্রাণ হারান।

কিউবা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা দায়িত্ব পালনের সময় সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

উল্লেখ্য, কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনাদের নিয়োজিত রাখা হয়েছিল। তবে হামলার সময় মোট কতজন কিউবান সেনা ও গোয়েন্দা সদস্য সেখানে ছিলেন বা ভেনেজুয়েলার অন্য কোথাও তারা নিহত হয়েছেন কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481