ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার Logo নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ Logo ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা, আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে আজ Logo বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Logo জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি তাই ঘায়েল করতে আওয়ামী বয়ান দিচ্ছে তারেক জিয়া: ছাত্রশিবির নেতা Logo আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা Logo রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার Logo আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত Logo ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি: সাকিব

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না: ফজলুর রহামন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না, যারা মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে অবহিত করে তাদের ভোট চান না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনামিঠামইনঅষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

রোববার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,

দলীয় পদ স্থগিত থাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন; তার আদর্শে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন মুক্তিযুদ্ধ হয়নি, দেশকে পাকিস্তান বানাতে চায়-তাদের ভোট চাইনা। খুব ক্লিয়ার।‘

ফজলুর রহমান আরও বলেন, যারা গত এক-দেড় বছরে এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার দল আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল। কিন্তু ছয় মাস পরে আমার দল বুঝতে পারছে এরাই হলো সাপ; এদেরকে দুধ দিয়ে পোষা আর ঠিক হবে না। আমি যদি আল্লাহর রহমতে সংসদে যাই; সব জায়গাতে লেখা হচ্ছে জামায়াত যদি যায় আর ফজলুর রহমানও যদি পার্লামেন্টে যায় তাহলে ফজলুর রহমান একাই একশ। রাজাকার, আলবদর এবং তাদের সন্তানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারি তাহলে এই দেশ থাকবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না: ফজলুর রহামন

আপডেট সময় ১২:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন না, যারা মুক্তিযুদ্ধকে গন্ডগোল বলে অবহিত করে তাদের ভোট চান না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনামিঠামইনঅষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

রোববার (৯ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,

দলীয় পদ স্থগিত থাকা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন; তার আদর্শে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের আদর্শে যারা বিশ্বাস করেন তাদের সবার ভোট আমি চাই। কিন্তু যারা মনে করেন মুক্তিযুদ্ধ হয়নি, দেশকে পাকিস্তান বানাতে চায়-তাদের ভোট চাইনা। খুব ক্লিয়ার।‘

ফজলুর রহমান আরও বলেন, যারা গত এক-দেড় বছরে এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমার দল আমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করেছিল। কিন্তু ছয় মাস পরে আমার দল বুঝতে পারছে এরাই হলো সাপ; এদেরকে দুধ দিয়ে পোষা আর ঠিক হবে না। আমি যদি আল্লাহর রহমতে সংসদে যাই; সব জায়গাতে লেখা হচ্ছে জামায়াত যদি যায় আর ফজলুর রহমানও যদি পার্লামেন্টে যায় তাহলে ফজলুর রহমান একাই একশ। রাজাকার, আলবদর এবং তাদের সন্তানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না পারি তাহলে এই দেশ থাকবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481