ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

যদি আমাদের কথাগুলো লিপিবদ্ধ করা হয় অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করব: ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব, যদি আমাদের যে কথাগুলো বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়।

তিনি আরও বলেন, আমরা গণভোট মেনে নিয়েছি। ওই নির্বাচনের দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আগামী দিনে আপনারা জানতে পারবেন বিএনপি স্বাক্ষর করবে কিনা। অস্থির হওয়ার কিছুই নেই, একটু অপেক্ষা করুন, একটু টেনশন থাকা ভালো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারব। একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে। লোক শুধু আমাকে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন হবে না? এই যে কয়েকটি দল জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। জনগণ কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না সংস্কারের কী হলো। জনগণ আমাকে জিজ্ঞাসা করে নির্বাচনের কী হলো। তারা নির্বাচন বোঝে। তারা বুঝে আমি আমার ভোট দিয়ে সরকারটাকে বদলাতে পারব। ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি তৈরি করতে পারব। যারা আমাদের কাজ করবে, আমার কথা শুনবে।

তিনি আরও বলেন, এই যে পিআর, ভাই আমাকে আপনারা বলেন তো কয়জন পিআর বোঝেন? জনগণ যেটা বোঝে না ওটা কি তাদের ওপর চাপায় দিলে হবে? আমাদের দেশের মানুষ এক ব্যক্তি এক ভোট পার্লামেন্টের ভোট, এটাই বোঝে।

এর আগে বিএনপি মহাসচিব সকালে সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, নারী ও হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে মতবিনিময় সভা করেন এবং পরে বিকেলে হরিপুর উপজেলা স্টেডিয়ামে মির্জা রুহুল আমীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি মতবিনিময়সভায় যোগ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

যদি আমাদের কথাগুলো লিপিবদ্ধ করা হয় অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করব: ফখরুল

আপডেট সময় ০২:৫৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা তা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব, যদি আমাদের যে কথাগুলো বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয়।

তিনি আরও বলেন, আমরা গণভোট মেনে নিয়েছি। ওই নির্বাচনের দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আগামী দিনে আপনারা জানতে পারবেন বিএনপি স্বাক্ষর করবে কিনা। অস্থির হওয়ার কিছুই নেই, একটু অপেক্ষা করুন, একটু টেনশন থাকা ভালো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আবার গণতন্ত্রে ফিরে যেতে পারব। একটা নির্বাচন হবে, দেশের মানুষ এখন নির্বাচনের জন্য তৈরি হয়ে গেছে। লোক শুধু আমাকে জিজ্ঞাসা করে ভাই নির্বাচন হবে না? এই যে কয়েকটি দল জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। জনগণ কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না সংস্কারের কী হলো। জনগণ আমাকে জিজ্ঞাসা করে নির্বাচনের কী হলো। তারা নির্বাচন বোঝে। তারা বুঝে আমি আমার ভোট দিয়ে সরকারটাকে বদলাতে পারব। ভোট দিয়ে আমার নিজস্ব প্রতিনিধি তৈরি করতে পারব। যারা আমাদের কাজ করবে, আমার কথা শুনবে।

তিনি আরও বলেন, এই যে পিআর, ভাই আমাকে আপনারা বলেন তো কয়জন পিআর বোঝেন? জনগণ যেটা বোঝে না ওটা কি তাদের ওপর চাপায় দিলে হবে? আমাদের দেশের মানুষ এক ব্যক্তি এক ভোট পার্লামেন্টের ভোট, এটাই বোঝে।

এর আগে বিএনপি মহাসচিব সকালে সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, নারী ও হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে মতবিনিময় সভা করেন এবং পরে বিকেলে হরিপুর উপজেলা স্টেডিয়ামে মির্জা রুহুল আমীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন। পরে সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও একটি মতবিনিময়সভায় যোগ দেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481