ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি Logo অপরিচিত নাম্বার থেকে মিঠুনকে হুমকি Logo ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো Logo খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ Logo না ফেরার দেশে ‘মিস ক্যালকাটা’ খ্যাত অভিনেত্রী জয়শ্রী কবির Logo পাসওয়ার্ড জটিলতা পোস্টাল ভোটারদের কল সেন্টারে যোগাযোগের আহ্বান ইসির Logo ১১ দলের নির্বাচনী ঐক্যের ‘ঐতিহাসিক যাত্রা’ Logo নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ইয়াছিন, পেলেন সমন্বয়কের দায়িত্ব Logo গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ Logo ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে কম্বলের ভেতর নবজাতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

স্টেশনের বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশন থেকে সোমবার সকালে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, পেন স্টেশন সাবওয়ে স্টেশনে মেয়েটিকে ফেলে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশ না করা একটি সূত্রের কাছ থেকে খবর পেয়ে স্টেশনে যায় পুলিশ। বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার ঠিক আগে ডব্লিউ. থার্টিফোর্থ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউতে শিশুটির কাছে যায়।

নবজাতকটিকে কম্বলের ভেতরে মোড়ানো অবস্থায় স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যেতে ব্যবহৃত সিঁড়ির নিচে পাওয়া যায়।

শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয় পুলিশ, যার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো বিষয়টিকে ‘থার্টিফোর্থ স্ট্রিটের অলৌকিক ঘটনা’ হিসেবে আখ্যা দেন।

তিনি জানান, নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি সঙ্গীহীন একটি শিশুকে খুঁজে পায়। হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল।

ক্রিচলো জানান, শিশুটির বিষয়ে এর বেশি তথ্য তার কাছে নেই।

তথ্য পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে ভূমিকার জন্য এনওয়াইপিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিচলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

ম্যানহাটনের সাবওয়ে স্টেশনে কম্বলের ভেতর নবজাতক

আপডেট সময় ০৬:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

স্টেশনের বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশন থেকে সোমবার সকালে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, পেন স্টেশন সাবওয়ে স্টেশনে মেয়েটিকে ফেলে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, নাম প্রকাশ না করা একটি সূত্রের কাছ থেকে খবর পেয়ে স্টেশনে যায় পুলিশ। বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার ঠিক আগে ডব্লিউ. থার্টিফোর্থ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউতে শিশুটির কাছে যায়।

নবজাতকটিকে কম্বলের ভেতরে মোড়ানো অবস্থায় স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে যেতে ব্যবহৃত সিঁড়ির নিচে পাওয়া যায়।

শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেয় পুলিশ, যার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলো বিষয়টিকে ‘থার্টিফোর্থ স্ট্রিটের অলৌকিক ঘটনা’ হিসেবে আখ্যা দেন।

তিনি জানান, নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট-এফডিএনওয়াই ও নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি সঙ্গীহীন একটি শিশুকে খুঁজে পায়। হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল।

ক্রিচলো জানান, শিশুটির বিষয়ে এর বেশি তথ্য তার কাছে নেই।

তথ্য পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে ভূমিকার জন্য এনওয়াইপিডির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিচলো।

স্টেশনের বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দেখে শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা। এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481