ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে Logo ৩২ হাজার সহকারী শিক্ষককে মামলার কারণে পদোন্নতি দেওয়া যাচ্ছে না: গণশিক্ষা উপদেষ্টা Logo বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা Logo ট্রাম্পের চাপকে পাত্তা দিতে ইচ্ছুক নন ইসরায়েলের প্রেসিডেন্ট Logo বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ Logo জামায়াত প্রার্থীকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’স্লোগানে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ Logo ১৬ ডিসেম্বর থেকে অনিবন্ধিত মুঠোফোন বন্ধে কঠোর সরকার Logo নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান Logo রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরের নয়: তাসনিম জারা Logo ইসরায়েলের ধ্বংস করা গাজা পুনর্গঠনে অর্থ ব্যয় করবে না কাতার

মোবাইলে সহজেই জমি পরিমাপ করার টেকনিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

আজকাল নতুন জমি কেনার বা প্লটের সঠিক পরিমাপ জানতে গেলে আর সার্ভেয়ারের কাছে যাওয়ার দরকার নেই। শুধু মোবাইল ফোন থাকলেই আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন। এর জন্য কিছু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করলেই হবে। এছাড়া প্লটের দিকও সহজে চেক করা সম্ভব।

GPS Field Area Measure অ্যাপ ব্যবহার করে জমি পরিমাপ

GPS Field Area Measure অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড উভয় ভার্সনে পাওয়া যায় এবং এটি ইতিমধ্যেই এক কোটি বারও বেশি ডাউনলোড হয়েছে। জমি পরিমাপ করার জন্য স্টেপগুলো হলো—

প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। iOS ব্যবহারকারীরা App Store থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ ওপেন করার পর GPS ব্যবহার করার পারমিশন দিন।
জমি পরিমাপের জন্য দুটি মোড পাবেন – Manual Measuring এবং GPS Measuring।
নতুন পরিমাপ শুরু করতে ‘Create New’ বাটনে ক্লিক করুন। এরপর এলাকা, দূরত্ব বা POI অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করুন।
Manual Measuring এ আপনি পয়েন্ট টু পয়েন্ট জমির মাপ দিতে পারবেন। GPS Measuring এ আপনার মোবাইল ফোন নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ রেকর্ড করবে।
পরিমাপ শেষ হলে সেটি সেভ বা শেয়ার করা যাবে।

GPS Field Area Measure Tool অ্যাপ

আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো GPS Field Area Measure Tool। এটি Google Play Store-এ ফ্রি ও পেইড দুই ধরনের ভার্সনে পাওয়া যায়। ব্যবহার পদ্ধতি প্রায় একই:

অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
GPS অ্যাক্সেসের অনুমতি দিন।
ক্রিয়েট নিউ (+) আইকনে ট্যাপ করুন এবং দূরত্ব, এলাকা বা পয়েন্ট অপশন বেছে নিন।
Manual বা Walking (GPS) মোডের মাধ্যমে জমি পরিমাপ করুন। Walking মোডে ডিভাইসটি নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে।

এই ধরনের অন্যান্য অ্যাপ: Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure।

নোট: এই অ্যাপগুলিতে GPS প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে পরিমাপ শতভাগ সঠিক নাও হতে পারে এবং আইনি কাজে ব্যবহার করা যায় না। শুধুমাত্র আনুমানিক আয়তন জানার জন্য এটি কার্যকর।

iPhone-এ প্লটের দিক দেখার পদ্ধতি

আইফোনে Compass অ্যাপ খুলুন। লাল তীর সবসময় উত্তর নির্দেশ করবে।
ফোনটি সমতল রাখুন। কম্পাসের সুই স্থির হবে।
কম্পাসে N, S, W, E এবং NE, NW, SE, SW চিহ্ন ব্যবহার করে প্লটের দিক নির্ধারণ করুন।

Android-এ প্লটের দিক দেখার পদ্ধতি

Google Play Store থেকে Compass অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন।
ফোনটি হাতের তালুতে রাখুন। সুই অটোভাবে উত্তর দিকে ঘুরবে এবং প্লটের সঠিক দিক দেখাবে।

এভাবে মোবাইলের সাহায্যে সহজেই জমি পরিমাপ ও প্লটের দিক জানা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পৈতৃক সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করার অভিযোগ অভিনেতা ডিপজলের বিরুদ্ধে

মোবাইলে সহজেই জমি পরিমাপ করার টেকনিক

আপডেট সময় ০২:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

আজকাল নতুন জমি কেনার বা প্লটের সঠিক পরিমাপ জানতে গেলে আর সার্ভেয়ারের কাছে যাওয়ার দরকার নেই। শুধু মোবাইল ফোন থাকলেই আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন। এর জন্য কিছু নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করলেই হবে। এছাড়া প্লটের দিকও সহজে চেক করা সম্ভব।

GPS Field Area Measure অ্যাপ ব্যবহার করে জমি পরিমাপ

GPS Field Area Measure অ্যাপটি গুগল প্লে স্টোরে ফ্রি ও পেইড উভয় ভার্সনে পাওয়া যায় এবং এটি ইতিমধ্যেই এক কোটি বারও বেশি ডাউনলোড হয়েছে। জমি পরিমাপ করার জন্য স্টেপগুলো হলো—

প্রথমে অ্যান্ড্রয়েড ডিভাইসে Google Play Store থেকে অ্যাপটি ডাউনলোড করুন। iOS ব্যবহারকারীরা App Store থেকে এটি ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ ওপেন করার পর GPS ব্যবহার করার পারমিশন দিন।
জমি পরিমাপের জন্য দুটি মোড পাবেন – Manual Measuring এবং GPS Measuring।
নতুন পরিমাপ শুরু করতে ‘Create New’ বাটনে ক্লিক করুন। এরপর এলাকা, দূরত্ব বা POI অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করুন।
Manual Measuring এ আপনি পয়েন্ট টু পয়েন্ট জমির মাপ দিতে পারবেন। GPS Measuring এ আপনার মোবাইল ফোন নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে, অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে পরিমাপ রেকর্ড করবে।
পরিমাপ শেষ হলে সেটি সেভ বা শেয়ার করা যাবে।

GPS Field Area Measure Tool অ্যাপ

আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো GPS Field Area Measure Tool। এটি Google Play Store-এ ফ্রি ও পেইড দুই ধরনের ভার্সনে পাওয়া যায়। ব্যবহার পদ্ধতি প্রায় একই:

অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।
GPS অ্যাক্সেসের অনুমতি দিন।
ক্রিয়েট নিউ (+) আইকনে ট্যাপ করুন এবং দূরত্ব, এলাকা বা পয়েন্ট অপশন বেছে নিন।
Manual বা Walking (GPS) মোডের মাধ্যমে জমি পরিমাপ করুন। Walking মোডে ডিভাইসটি নিয়ে জমির চারপাশ হাঁটতে হবে।

এই ধরনের অন্যান্য অ্যাপ: Easy Area: Land Area Measure, GPS Area Calculator, GPS Land Field Area Measure।

নোট: এই অ্যাপগুলিতে GPS প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে পরিমাপ শতভাগ সঠিক নাও হতে পারে এবং আইনি কাজে ব্যবহার করা যায় না। শুধুমাত্র আনুমানিক আয়তন জানার জন্য এটি কার্যকর।

iPhone-এ প্লটের দিক দেখার পদ্ধতি

আইফোনে Compass অ্যাপ খুলুন। লাল তীর সবসময় উত্তর নির্দেশ করবে।
ফোনটি সমতল রাখুন। কম্পাসের সুই স্থির হবে।
কম্পাসে N, S, W, E এবং NE, NW, SE, SW চিহ্ন ব্যবহার করে প্লটের দিক নির্ধারণ করুন।

Android-এ প্লটের দিক দেখার পদ্ধতি

Google Play Store থেকে Compass অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন।
ফোনটি হাতের তালুতে রাখুন। সুই অটোভাবে উত্তর দিকে ঘুরবে এবং প্লটের সঠিক দিক দেখাবে।

এভাবে মোবাইলের সাহায্যে সহজেই জমি পরিমাপ ও প্লটের দিক জানা সম্ভব।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481