ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না Logo ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান Logo শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশযাত্রা Logo মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ Logo নরসিংদীতে সুতার কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে Logo ‘স্বৈরাচারকে হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’ Logo খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স Logo জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে: জি এম কাদের Logo পেঁয়াজ আমদানিতে নতুন সীমা: প্রতিদিন সর্বোচ্চ ১,৫০০ টন আসতে পারে Logo মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ মোনাজাতে অংশ নেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। দোয়ার সময় ইজতেমার মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। জোড় ইজতেমা ঘিরে এ ক’দিন তুরাগতীরে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছিল। এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো– পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। এবার জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা আয়োজকরা জানান, জোড় ইজতেমায় তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের ‘কারগুজারি পেশ’ করেন ও মুরব্বিদের থেকে ‘রাহবারি’ নেওয়ার সুযোগ পান। এ ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

থাইরয়েডের যেসব লক্ষণ অবহেলা করবেন না

মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

আপডেট সময় ০১:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা বিপুলসংখ্যক মানুষ মোনাজাতে অংশ নেন।

তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। দোয়ার সময় ইজতেমার মাঠজুড়ে কান্নার রোল পড়ে যায়। জোড় ইজতেমা ঘিরে এ ক’দিন তুরাগতীরে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করছিল। এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।

অংশগ্রহণকারী দেশগুলো হলো– পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিসর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। এবার জোড় ইজতেমায় মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা আয়োজকরা জানান, জোড় ইজতেমায় তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের ‘কারগুজারি পেশ’ করেন ও মুরব্বিদের থেকে ‘রাহবারি’ নেওয়ার সুযোগ পান। এ ইজতেমায় কেবল তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে বলে জানান আয়োজকরা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481